Luke 21:36 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তোমরা সব সময় জেগে থেকো এবং মুনাজাত করো, যেন এই যেসব ঘটনা হবে তা এড়াতে এবং ইবনুল-ইনসানের সম্মুখে দাঁড়াতে শক্তিমান হও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সবসময় সতর্ক দৃষ্টি রেখো ও প্রার্থনা কোরো, যেন সন্নিকট সব ঘটনা থেকে তোমরা অব্যাহতি পাও এবং মনুষ্যপুত্রের সামনে দাঁড়াবার সামর্থ্য লাভ করো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তোমরা সর্ব্বসময়ে জাগিয়া থাকিও এবং প্রার্থনা করিও, যেন এই যে সকল ঘটনা হইবে, তাহা এড়াইতে, এবং মনুষ্যপুত্রের সম্মুখে দাঁড়াইতে, শক্তিমান্ হও।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাই সব সময় সজাগ থেকো, আর প্রার্থনা করো য়েন যাই ঘটুক না কেন তা কাটিয়ে উঠবার ও মানবপুত্রের সামনে দাঁড়াবার শক্তি তোমাদের থাকে৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু তোমরা সবসময়ে জেগে থেকো এবং প্রার্থনা করো, যেন এই যেসব ঘটনা ঘটবে, তা এড়াতে এবং মানবপুত্রের সামনে দাঁড়াতে, শক্তিমান হও l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তোমরা সর্বসময়ে জাগিয়া থাকিও এবং প্রার্থনা করিও, যেন এই যে সকল ঘটনা হইবে, তাহা এড়াইতে, এবং মনুষ্যপুত্রের সম্মুখে দাঁড়াইতে, শক্তিমান হও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সজাগ থেকো এবং সব সময় প্রার্থনা কোরো যেন যা কিছু ঘটবে তা পার হয়ে যেতে এবং মনুষ্যপুত্রের সামনে গিয়ে দাঁড়াতে তোমরা শক্তি পাও।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সজাগ থেকো এবং সব সময় মুনাজাত কোরো যেন যা কিছু ঘটবে তা পার হয়ে যেতে এবং ইব্ন্তেআদমের সামনে গিয়ে দাঁড়াতে তোমরা শক্তি পাও।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই সব সময়ে সতর্ক থেকো এবং প্রার্থনা করো যেন যা কিছু ঘটবে সেই সবের হাত থেকে উদ্ধার পেতে পার এবং মানবপুত্রের সামনে দাঁড়াবার শক্তিলাভ কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই সব সময় সজাগ থেকো, আর প্রার্থনা করো যেন যাই ঘটুক না কেন তা কাটিয়ে উঠবার ও মানবপুত্রের সামনে দাঁড়াবার শক্তি তোমাদের থাকে৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তোমরা সব দিনের জেগে থেকো এবং প্রার্থনা করো, যেন এই যেসব ঘটনা ঘটবে, তা এড়াতে এবং মনুষ্যপুত্রের সামনে দাঁড়াতে, শক্তিমান হও।