Luke 21:37 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি প্রতিদিন বায়তুল-মোকাদ্দসে উপদেশ দিতেন এবং প্রতি রাত্রে বাইরে গিয়ে জৈতুন নামক পর্বতে গিয়ে থাকতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যীশু প্রতিদিন মন্দিরে গিয়ে শিক্ষা দিতেন এবং প্রতি সন্ধ্যায় রাত্রি কাটানোর জন্য জলপাই নামের পর্বতের অভিমুখে বেরিয়ে পড়তেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি প্রতিদিন ধর্ম্মধামে উপদেশ দিতেন, এবং প্রতিরাত্রে বাহিরে গিয়া জৈতুন নামক পর্ব্বতে অবস্থিতি করিতেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তিনি মন্দিরের মধ্যে প্রতিদিন শিক্ষা দিতেন কিন্তু সন্ধ্যা হলে রাতে থাকার জন্য জৈতুন পর্বতে চলে য়েতেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর তিনি প্রতিদিন ধর্মগৃহে উপদেশ দিতেন এবং প্রতিরাতে বাইরে গিয়ে জৈতুন নামে পর্বতে গিয়ে থাকতেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি প্রতিদিন ধর্মধামে উপদেশ দিতেন, এবং প্রতিরাত্রে বাহিরে গিয়া জৈতুন নামক পর্বতে অবস্থিতি করিতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সময় যীশু প্রত্যেক দিনই উপাসনা-ঘরে শিক্ষা দিতেন, কিন্তু রাতের বেলা বাইরে গিয়ে জৈতুন পাহাড়ে থাকতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সময় ঈসা প্রত্যেক দিনই বায়তুল-মোকাদ্দসে শিক্ষা দিতেন, কিন্তু রাতের বেলা বাইরে গিয়ে জৈতুন পাহাড়ে থাকতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এইভাবে যীশু প্রতিদিন মন্দিরে শিক্ষা দিতে এবং রাত্রিবেলায় অলিভ পাহাড়ে গিয়ে থাকতেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি মন্দিরের মধ্যে প্রতিদিন শিক্ষা দিতেন কিন্তু সন্ধ্যা হলে রাতে থাকার জন্য জৈতুন পর্বতে চলে যেতেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি প্রতিদিন মন্দিরে উপদেশ দিতেন এবং প্রতিরাতে বাইরে গিয়ে জৈতুন নামে পর্বতে গিয়ে থাকতেন।