Luke 21:4 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা এরা সকলে নিজ নিজ অতিরিক্ত ধন থেকে কিছু কিছু দানের মধ্যে রাখল, কিন্তু এ নিজের অনটন সত্ত্বেও এর বেঁচে থাকবার জন্য যা কিছু ছিল, সমস্তই রাখল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ এসব লোক তাদের প্রাচুর্য থেকে দান করেছে, কিন্তু সে তার দরিদ্রতা সত্ত্বেও, তার বেঁচে থাকার জন্য যা কিছু ছিল, তা থেকে সর্বস্ব দিয়ে দিয়েছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা ইহারা সকলে আপন আপন অতিরিক্ত ধন হইতে কিছু কিছু দানের মধ্যে রাখিল, কিন্তু এ নিজ অনাটন সত্ত্বেও ইহার যাহা কিছু ছিল, সমুদয় জীবনোপায় রাখিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি একথা বলছি কারণ অন্য আর সব লোক তাদের সম্পত্তির বাড়তি অংশ ঐ বাক্সে ফেলে গেল, কিন্তু এই বিধবার অভাব থাকা সত্ত্বেও জীবন ধারণের জন্য তার যা সম্বল ছিল, তাই দিয়ে গেল৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ এরা সবাই নিজের নিজের বাড়তি টাকা থেকে কিছু কিছু দানের মধ্যে রাখল, কিন্তু এ নিজের অনাটন সত্ত্বেও এর যা কিছু ছিল, সবই রাখল l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা ইহারা সকলে আপন আপন অতিরিক্ত ধন হইতে কিছু কিছু দানের মধ্যে রাখিল, কিন্তু এ নিজ অনটন সত্ত্বেও ইহার যাহা কিছু ছিল, সমুদয় জীবনোপায় রাখিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ অন্যেরা সবাই তাদের প্রচুর ধন থেকে দান করেছে, কিন্তু এই স্ত্রীলোকটির অভাব থাকলেও বেঁচে থাকবার জন্য তার যা ছিল সমস্তই দিয়ে দিল।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ অন্যেরা সবাই তাদের প্রচুর ধন থেকে দান করেছে, কিন্তু এই স্ত্রীলোকটির অভাব থাকলেও বেঁচে থাকবার জন্য তার যা ছিল সমস্তই দিয়ে দিল।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ ওরা সকলে নিজেদের প্রচুর সম্পদ থেকে কিছু অংশ দান করেছে কিন্তু এই নারী অভাব সত্ত্বেও তার যা কিছু সম্বল ছিল তার সবটাই দান করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি একথা বলছি কারণ অন্য আর সব লোক তাদের সম্পত্তির বাড়তি অংশ ঐ বাক্সে ফেলে গেল, কিন্তু এই বিধবার অভাব থাকা সত্ত্বেও জীবন ধারণের জন্য তার যা সম্বল ছিল, তার সবটাই দিয়ে গেল৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ এরা সবাই নিজের নিজের বাড়তি টাকা থেকে কিছু কিছু দানের মধ্যে রাখল, কিন্তু এ নিজের অনাটন সত্বেও এর যা কিছু ছিল, সবই রাখল।