Luke 21:5 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যখন কেউ কেউ বায়তুল-মোকাদ্দসের বিষয় বলছিল, সেটি কেমন সুন্দর সুন্দর পাথরে ও উপহারের জিনিসে সুশোভিত,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর কয়েকজন শিষ্য আলোচনা করে বলছিল যে, সুন্দর সুন্দর পাথর ও ঈশ্বরের কাছে নিবেদিত সব বস্তুতে মন্দিরটি কেমন সুশোভিত! কিন্তু যীশু বললেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যখন কেহ কেহ ধর্ম্মধামের বিষয় বলিতেছিল, উহা কেমন সুন্দর সুন্দর প্রস্তরে ও নিবেদিত দ্রব্যে সুশোভিত,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
শিষ্যদের মধ্যে কেউ কেউ সেই মন্দিরের বিষয়ে এই মন্তব্য করলেন য়ে, ‘সুন্দর সুন্দর পাথর দিয়ে ও ঈশ্বরের উদ্দেশ্যে বিভিন্ন দানের জিনিস দিয়ে এই মন্দিরকে কেমন সাজানো হয়েছে!’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর যখন কেউ কেউ ধর্মগৃহের বিষয়ে বলছিলেন, ওটা কেমন সুন্দর সুন্দর পাথরে ও উত্সর্গীকৃত জিনিসে সুশোভিত, তিনি বললেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যখন কেহ কেহ ধর্মধামের বিষয় বলিতেছিল, উহা কেমন সুন্দর সুন্দর প্রস্তরে ও নিবেদিত দ্রব্যে সুশোভিত,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শিষ্যদের মধ্যে কয়েকজন উপাসনা-ঘরের বিষয়ে আলোচনা করছিলেন। তাঁরা বলছিলেন, সুন্দর সুন্দর পাথর ও দানের জিনিস দিয়ে দালানটা কেমন সাজানো হয়েছে। তখন যীশু বললেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সাহাবীদের মধ্যে কয়েকজন বায়তুল-মোকাদ্দসের বিষয়ে আলোচনা করছিলেন। তাঁরা বলছিলেন, সুন্দর সুন্দর পাথর ও দানের জিনিস দিয়ে দালানটা কেমন সাজানো হয়েছে। তখন ঈসা বললেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কয়েকজন লোক মন্দির সম্বন্ধে আলোচনা করে বলছিল যে, কত সুন্দর সুন্দর পাথর ও নিবেদিত উপচারে কি সুন্দর করে এই মন্দির সাজানো হয়েছে। যীশু বললেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শিষ্যদের মধ্যে কেউ কেউ সেই মন্দিরের বিষয়ে এই মন্তব্য করলেন যে, “সুন্দর সুন্দর পাথর দিয়ে ও ঈশ্বরের উদ্দেশ্যে বিভিন্ন দানের জিনিস দিয়ে এই মন্দিরকে কেমন সাজানো হয়েছে!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যখন কেউ কেউ ঈশ্বরের গৃহের বিষয়ে বলছিলেন, ওটা কেমন সুন্দর সুন্দর পাথরে ও উত্সর্গীকৃত জিনিসে সুশোভিত, তিনি বললেন,