Luke 21:6 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তিনি বললেন, তোমরা তো এই সব দেখছো, কিন্তু এমন সময় আসছে, যখন এর একখানি পাথর অন্য পাথরের উপরে থাকবে না, সমস্তই ভূমিসাৎ হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তোমরা এখানে যা দেখছ, এমন এক সময় আসবে, যখন এদের একটি পাথরও অন্যটির উপরে থাকবে না, সবকটিকেই ভূমিসাৎ করা হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি কহিলেন, তোমরা এই যে সকল দেখিতেছ, এমন সময় আসিতেছে, যখন ইহার একখানি পাথর অন্য পাথরের উপরে থাকিবে না, সমস্তই ভূমিসাৎ হইবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশু তাঁদের বললেন, ‘এই য়ে সব জিনিস তোমরা দেখছ, সময় আসবে যখন এর একটা পাথর আর একটার ওপর থাকবে না, সব ভেঙ্গে ফেলা হবে৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
“তোমরা এই যে-সব দেখছ, এমন সময় আসছে, যখন এর একখানি পাথর অন্য পাথরের উপরে থাকেবে না, সমস্তই ধ্বংস হবে l”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি কহিলেন, তোমরা এই যে সকল দেখিতেছ, এমন সময় আসিতেছে, যখন ইহার একখানি পাথর অন্য পাথরের উপরে থাকিবে না, সমস্তই ভূমিসাৎ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তোমরা তো এই সব দেখছ, কিন্তু এমন দিন আসবে যখন এর একটা পাথরের উপরে আর একটা পাথর থাকবে না; সমস্তই ভেংগে ফেলা হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তোমরা তো এই সব দেখছ, কিন্তু এমন দিন আসবে যখন এর একটা পাথরের উপরে আর একটা পাথর থাকবে না; সমস্তই ভেংগে ফেলা হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই যে সমস্ত জিনিস তোমরা আজ দেখছ, এমন দিন আসবে যখন এখানে একটি পাথরের উপর আর একটি পাথরও থাকবে না, সবই ভেঙ্গে ফেলা হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশু তাঁদের বললেন, “এই যে সব জিনিস তোমরা দেখছ, সময় আসবে যখন এর একটা পাথর আর একটার ওপর থাকবে না, সব ভেঙ্গে ফেলা হবে৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“তোমরা এই যে সব দেখছ, এমন দিন আসছে, যখন এর একখানি পাথর অন্য পাথরের উপরে থাকবে না, সমস্তই ধ্বংস হবে।”