Luke 21:7 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁরা তাঁকে জিজ্ঞাসা করলেন, হুজুর, তবে এসব ঘটনা কখন হবে? আর যখন এসব সফল হবার সময় হবে, তখন তার চিহ্নই বা কি?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁরা জানতে চাইলেন, “গুরুমহাশয়, এ সমস্ত কখন ঘটবে? তার লক্ষণই বা কী, যা দেখে আমরা বুঝব যে, সে সমস্ত ঘটতে চলেছে?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহারা তাঁহাকে জিজ্ঞাসা করিলেন, হে গুরু, তবে এ সকল ঘটনা কখন হইবে? আর যখন এ সকল সফল হইবার সময় হইবে, তখন তাহার চিহ্নই বা কি?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
শিষ্যরা তখন যীশুকে জিজ্ঞেস করলেন, ‘গুরু এসব কখন ঘটবে? আর কি চিহ্ন দেখে বোঝা যাবে এসব ঘটবার সময় এসে গেছে?’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তারা তাঁকে জিজ্ঞাসা করলেন, “হে গুরু, তবে এ-সব ঘটনা কখন হবে? আর যখন এসব ঘটনা ঘটবে তখন তার চিহ্নই বা কি?”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহারা তাঁহাকে জিজ্ঞাসা করিলেন, হে গুরু, তবে এই সকল ঘটনা কখন হইবে? আর যখন এই সকল সফল হইবার সময় হইবে, তখন তাহার চিহ্নই বা কি?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শিষ্যেরা যীশুকে জিজ্ঞাসা করলেন, “গুরু, কখন এই সব হবে এবং কোন্‌ চিহ্ন দেখে আমরা বুঝতে পারব যে, এই সব ঘটবার সময় এসেছে?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সাহাবীরা ঈসাকে জিজ্ঞাসা করলেন, “হুজুর, কখন এই সব হবে এবং কোন্‌ চিহ্ন দেখে আমরা বুঝতে পারব যে, এই সব ঘটবার সময় এসেছে?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা জিজ্ঞাসা করল, গুরুদেব, কখন এসব ঘটবে, আর এসব যখন ঘটবে তার পূর্ব লক্ষণ কি?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শিষ্যরা তখন যীশুকে জিজ্ঞেস করলেন, “গুরু এসব কখন ঘটবে? এবং কি চিহ্ন দেখে বোঝা যাবে এসব ঘটবার সময় এসে গেছে?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা তাঁকে জিজ্ঞাসা করলেন, “হে গুরু, তবে এসব ঘটনা কখন হবে? আর যখন এসব ঘটনা ঘটবে তখন তার চিহ্নই বা কি?”