Luke 21:8 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি বললেন, দেখো, ভ্রান্ত হয়ো না; কেননা অনেকে আমার নাম ধরে আসবে, বলবে, ‘আমিই তিনি’ ও সময় সন্নিকট; তোমরা তাদের পিছনে যেও না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি উত্তর দিলেন, “সতর্ক থেকো, তোমরা যেন প্রতারিত না হও। কারণ আমার নাম নিয়ে অনেকেই আসবে। তারা দাবি করে বলবে, ‘আমিই তিনি,’ আর ‘সেই কাল সন্নিকট।’ তোমরা তাদের অনুগামী হোয়ো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি কহিলেন, দেখিও, ভ্রান্ত হইও না; কেননা অনেকে আমার নাম ধরিয়া আসিবে, বলিবে, ‘আমিই তিনি’ ও সময় সন্নিকট; তোমরা তাহাদের পশ্চাৎ যাইও না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশু বললেন, ‘সাবধান! কেউ য়েন তোমাদের না ভুলায়, কারণ অনেকেই আমার নাম ধারণ করে আসবে আর বলবে, ‘আমিই তিনি’ আর তারা বলবে, ‘সময় ঘনিয়ে এসেছে৷’ তাদের অনুসারী হযো না!
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তিনি বললেন, দেখ, ভ্রান্ত হয়ও না; কারণ অনেকে আমার নাম ধরে আসবে, বলবে, আমিই তিনি ও সময় নিকটবর্তী; তোমরা তাদের পিছনে যেও না l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি কহিলেন, দেখিও, ভ্রান্ত হইও না; কেননা অনেকে আমার নাম ধরিয়া আসিবে, বলিবে, ‘আমিই তিনি’ ও সময় সন্নিকট; তোমরা তাহাদের পশ্চাৎ যাইও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে যীশু বললেন, “দেখো, কেউ যেন তোমাদের না ঠকায়, কারণ অনেকে আমার নাম নিয়ে এসে বলবে, ‘আমিই মশীহ’ এবং ‘সময় কাছে এসেছে।’ তাদের পিছনে যেয়ো না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে ঈসা বললেন, “দেখো, কেউ যেন তোমাদের না ঠকায়, কারণ অনেকে আমার নাম নিয়ে এসে বলবে, ‘আমিই মসীহ্‌’ এবং ‘সময় কাছে এসেছে।’ তাদের পিছনে যেয়ো না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি বললেন, সতর্ক থেকো যেন তোমাদের কেউ বিপথে নিয়ে যেতে না পারে। কারণ অনেকে আমার নাম করে আসবে, বলবে ‘আমিই তিনি'! বলবে, ‘নির্দিষ্ট সময় আসন্ন’। কিন্তু তোমরা ওদের অনুসরণ করো না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশু বললেন, “সাবধান! কেউ যেন তোমাদের না ভোলায়, কারণ অনেকেই আমার নাম ধারণ করে আসবে আর বলবে, ‘আমিই তিনি’ আর তারা বলবে, ‘সময় ঘনিয়ে এসেছে৷’ তাদের অনুসারীহয়ো না!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি বললেন, দেখ, ভ্রান্ত হয়ো না; কারণ অনেকে আমার নাম ধরে আসবে, বলবে, আমিই তিনি ও দিন নিকটবর্তী; তোমরা তাদের পিছনে যেও না।