Luke 22:1 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন খামিহীন রুটির ঈদ নিকটবর্তী হচ্ছিল। এই ঈদকে ঈদুল ফেসাখও বলা হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন, নিস্তারপর্ব নামে পরিচিত খামিরবিহীন রুটির পর্ব ক্রমশ এগিয়ে আসছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তাড়ীশূন্য রুটীর পর্ব্ব, যাহাকে নিস্তারপর্ব্ব বলে, নিকটবর্ত্তী হইতেছিল;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেই সময় খামিরবিহীন রুটির পর্ব এগিয়ে এলে, এই পর্বকে নিস্তারপর্ব বলা হত৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন খামিহীন রুটির পর্ব, যাকে নিস্তারপর্ব বলে, কাছাকাছি ছিল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তাড়ীশুন্য রুটির পর্ব, যাহাকে নিস্তারপর্ব বলে, নিকটবর্তী হইতেছিল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সময় যিহূদীদের খামিহীন রুটির পর্ব কাছে এসে গিয়েছিল। এটাকে উদ্ধার-পর্বও বলা হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সময় ইহুদীদের খামিহীন রুটির ঈদ কাছে এসে গিয়েছিল। এটাকে উদ্ধার-ঈদও বলা হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
খামিরবিহীন রুটির পর্ব এগিয়ে এল —একে বলা হত জাতীয় মুক্তি উৎসব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময় খামিরবিহীন রুটির পর্ব এগিয়ে এলো, এই পর্বকে নিস্তারপর্ব বলা হত৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন খামিরহীন রুটির পর্ব, যাকে নিস্তারপর্ব্ব বলে, কাছাকাছি ছিল;