Luke 22:17 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি পানপাত্র গ্রহণ করে শুকরিয়াপূর্বক বললেন, এই নাও এবং নিজেদের মধ্যে ভাগ করে নাও;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে তিনি পানপাত্র তুলে নিয়ে ধন্যবাদ দিলেন। তারপর বললেন, “এটি নাও ও তোমাদের মধ্যে ভাগ করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি পানপাত্র গ্রহণ করিয়া ধন্যবাদপূর্ব্বক কহিলেন, ইহা লও, এবং আপনাদের মধ্যে বিভাগ কর;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এরপর তিনি দ্রাক্ষারসের পেযালা হাতে নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে বললেন, ‘এই নাও, নিজেদের মধ্যে এটা ভাগ করে নাও৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে তিনি পানপাত্র নিয়ে ধন্যবাদ দিয়ে বললেন, এটা নাও, এবং নিজেদের মধ্যে ভাগ কর;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি পানপাত্র গ্রহণ করিয়া ধন্যবাদপূর্বক কহিলেন, ইহা লও, এবং আপনাদের মধ্যে বিভাগ কর;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর যীশু পেয়ালা নিলেন এবং ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে বললেন, “তোমাদের মধ্যে এটা ভাগ করে নাও,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর ঈসা পেয়ালা নিলেন এবং আল্লাহ্কে শুকরিয়া জানিয়ে বললেন, “তোমাদের মধ্যে এটা ভাগ করে নাও,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি তারপর পানপাত্রটি হাতে নিয়ে ধন্যবাদ দেবার পর বললেন, এই নাও, নিজেদের মধ্যে ভাগ করে পরিবেশন কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর তিনি দ্রাক্ষারসের পেয়ালা হাতে নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে বললেন, “এই নাও, নিজেদের মধ্যে এটা ভাগ করে নাও৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি পানপাত্র নিয়ে ধন্যবাদ দিয়ে বললেন, এটা নাও এবং নিজেদের মধ্যে ভাগ কর;