Luke 22:35 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি তাঁদেরকে বললেন, আমি যখন থলি, ঝুলি ও জুতা ছাড়া তোমাদেরকে পাঠিয়েছিলাম, তখন তোমাদের কি কিছুর অভাব হয়েছিল? তাঁরা বললেন, কিছুরই নয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যীশু তারপর তাঁদের জিজ্ঞাসা করলেন, “আমি যখন তোমাদের টাকার থলি, ঝুলি, বা চটিজুতো ছাড়াই পাঠিয়েছিলাম, তখন তোমরা কি কোনো কিছুর অভাববোধ করেছিলে?” তাঁরা উত্তর দিলেন, “না, কোনো কিছুরই নয়।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি তাঁহাদিগকে কহিলেন, আমি যখন থলী, ঝুলি ও জুতা ছাড়া তোমাদিগকে পাঠাইয়াছিলাম, তখন তোমাদের কি কিছুর অভাব হইয়াছিল? তাঁহারা কহিলেন, কিছুরই নয়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এরপর যীশু তাঁর প্রেরিতদের বললেন, ‘আমি যখন টাকার থলি, ঝুলি ও জুতো ছাড়াই তোমাদের প্রচারে পাঠিয়েছিলাম তখন কি তোমাদের কোন কিছুর অভাব হয়েছিল?’ তাঁরা বললেন, ‘না, কিছুতেই অভাব হয় নি৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর তিনি তাদের বললেন, আমি যখন থলি, ঝুলি ও জুতো ছাড়া তোমাদের পাঠিয়ে ছিলাম, তখন কি কিছুরই অভাব হয়েছিল? তারা বললেন কিছুই না l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি তাঁহাদিগকে কহিলেন, আমি যখন থলি, ঝুলি ও জুতা ছাড়া তোমাদিগকে পাঠাইয়াছিলাম, তখন তোমাদের কি কিছুর অভাব হইয়াছিল? তাঁহারা কহিলেন, কিছুরই নয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর যীশু তাঁর শিষ্যদের বললেন, “আমি যখন তোমাদের টাকার থলি, ঝুলি ও জুতা ছাড়া পাঠিয়েছিলাম তখন কি তোমাদের কোন অভাব হয়েছিল?” শিষ্যেরা বললেন, “না, হয় নি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর ঈসা তাঁর সাহাবীদের বললেন, “আমি যখন তোমাদের টাকার থলি, ঝুলি ও জুতা ছাড়া পাঠিয়েছিলাম তখন কি তোমাদের কোন অভাব হয়েছিল?” সাহাবীরা বললেন, “জ্বী না, হয় নি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি তাঁদের বললেন, তোমাদের যখন আমি টাকার থলি, ঝুলি ও জুতো ছাড়াই কোথাও পাঠিয়েছি, তখন কি তোমাদের কোন কিছুর অভাব হয়েছে? তাঁরা বললেন, কোন কিছুরই নয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর যীশু তাঁর প্রেরিতদের বললেন, “আমি যখন টাকার থলি, ঝুলি ও জুতো ছাড়াই তোমাদের প্রচারে পাঠিয়েছিলাম তখন কি তোমাদের কোন কিছুর অভাব হয়েছিল?” তাঁরা বললেন, “না, কিছুতেই অভাব হয় নি৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি তাদের বললেন, আমি যখন থলি, ঝুলি ও জুতো ছাড়া তোমাদের পাঠিয়েছিলাম, তখন কি কিছুরই অভাব হয়েছিল? তারা বললেন কিছুই না।