Luke 22:39 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি বের হয়ে আপন রীতি অনুসারে জৈতুন পর্বতে গেলেন এবং সাহাবীরাও তাঁর পিছন পিছন চললেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে যীশু সেখান থেকে বেরিয়ে তাঁর অভ্যাসমতো জলপাই পর্বতে গেলেন এবং তাঁর শিষ্যেরা তাঁকে অনুসরণ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি বাহির হইয়া আপন রীতি অনুসারে জৈতুন পর্ব্বতে গেলেন, এবং শিষ্যগণও তাঁহার পশ্চাৎ পশ্চাৎ চলিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
[This verse may not be a part of this translation]
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে তিনি বাইরে এসে নিজের নিয়ম অনুসারে জৈতুন পর্বতে গেলেন, এবং শিষ্যরাও তার পিছন পিছন গেলেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি বাহির হইয়া আপন রীতি অনুসারে জৈতুন পর্বতে গেলেন, এবং শিষ্যগণও তাঁহার পশ্চাৎ পশ্চাৎ চলিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু সেই জায়গা ছেড়ে নিজের নিয়ম মত জৈতুন পাহাড়ে গেলেন। তাঁর শিষ্যেরা তাঁর পিছনে পিছনে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা সেই জায়গা ছেড়ে নিজের নিয়ম মত জৈতুন পাহাড়ে গেলেন। তাঁর সাহাবীরা তাঁর পিছনে পিছনে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশু সেখান থেকে বেরিয়ে এসে প্রতিদিনেরর মত অলিভ পাহাড়ের দিকে চলতে লাগলেন। শিষ্যেরাও তাঁকে অনুসরণ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর তিনি তাঁর নিয়ম অনুসারে জৈতুন পর্বতমালায় চলে গেলেন৷ শিষ্যরা তাঁর পেছন পেছনে চললেন৷ সেই জায়গায় পৌঁছে তিনি তাঁদের বললেন, “প্রার্থনা কর যেন তোমরা প্রলোভনে না পড়৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি বাইরে এসে নিজের নিয়ম অনুসারে জৈতুন পর্বতে গেলেন এবং শিষ্যরাও তার পিছন পিছন গেলেন।