Luke 22:49 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন কি কি ঘটবে, তা দেখে যাঁরা তাঁর কাছে ছিলেন, তাঁরা বললেন, প্রভু, আমরা কি তলোয়ার দ্বারা আঘাত করবো?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যীশুর অনুগামীরা যখন দেখলেন কী ঘটতে যাচ্ছে, তাঁরা বললেন, “প্রভু, আমাদের তরোয়াল দিয়ে কি আঘাত করব?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন কি কি ঘটিবে, তাহা দেখিয়া যাঁহারা তাঁহার কাছে ছিলেন, তাঁহারা কহিলেন, প্রভু, আমরা কি খড়্গ দ্বারা আঘাত করিব?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশুর চারপাশে যাঁরা ছিলেন, তাঁরা তখন বুঝতে পারলেন কি ঘটতে চলেছে৷ তাঁরা বললেন, ‘প্রভু, আমরা কি তলোযার নিয়ে ওদের আক্রমণ করব?’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন কী কী ঘটবে, তা দেখে যারা তাঁর কাছে ছিলেন, তারা বললেন, প্রভু আমরা কি তলোয়ারের আঘাত করব?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন কি কি ঘটিবে, তাহা দেখিয়া যাঁহারা তাঁহার নিকটে ছিলেন, তাঁহারা কহিলেন, প্রভু, আমরা কি খড়্‌গ দ্বারা আঘাত করিব?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাঁরা যীশুর চারপাশে ছিলেন তাঁরা বুঝলেন কি হতে যাচ্ছে। এইজন্য তাঁরা যীশুকে বললেন, “প্রভু, আমরা কি ছোরা দিয়ে আঘাত করব?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যাঁরা ঈসার চারপাশে ছিলেন তাঁরা বুঝলেন কি হতে যাচ্ছে। এইজন্য তাঁরা ঈসাকে বললেন, “হুজুর, আমরা কি ছোরা দিয়ে আঘাত করব?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন তাঁর সঙ্গীরা কি ঘটতে যাচ্ছে তা বুঝতে পেরে যীশুকে বললেন, প্রভু, আমরা কি তরবারি ধরব?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশুর চারপাশে যাঁরা ছিলেন, তাঁরা তখন বুঝতে পারলেন কি ঘটতে চলেছে৷ তাঁরা বললেন, “প্রভু, আমরা কি তলোয়ার নিয়ে ওদের আক্রমণ করব?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন কি কি ঘটবে, তা দেখে যারা তাঁর কাছে ছিলেন, তারা বললেন, প্রভু আমরা কি তলোয়ারের আঘাত করব?