Luke 22:66 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যখন দিন হল, তখন লোকদের প্রাচীনদের সমাজ, প্রধান ইমামেরা আলেমরা একত্র হল এবং তাদের মাহ্‌ফিলের মধ্যে তাঁকে আনালো, আর বললো, তুমি যদি সেই মসীহ্‌ হও, তবে আমাদেরকে বল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সকাল হলে সেই জাতির প্রাচীনবর্গ, দুই প্রধান যাজক ও শাস্ত্রবিদদের মন্ত্রণা পরিষদ সমবেত হল। যীশুকে তাদের সামনে হাজির করা হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যখন দিন হইল, তখন লোকদের প্রাচীনবর্গের সমাজ, প্রধান যাজকেরা ও অধ্যাপকগণ একত্র হইল, এবং আপনাদের সভার মধ্যে তাঁহাকে আনাইল, আর বলিল, তুমি যদি সেই খ্রীষ্ট হও, তবে আমাদিগকে বল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
দিন শুরু হলে প্রবীন নেতারা, প্রধান যাজকেরা, ব্যবস্থার শিক্ষকরা সকলে মিলে সভা ডাকল আর সেই সভায় তারা যীশুকে হাজির করল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যখন দিন হল, তখন লোকদের প্রাচীন নেতারা, প্রধান যাজকেরা ও ধর্মশিক্ষক একসঙ্গে মিলিত হল, এবং নিজেদের সভার মধ্যে তাঁকে নিয়ে এসে বলল, তুমি যদি সেই খ্রীষ্ট হও, তবে আমাদের বল l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যখন দিন হইল, তখন লোকদের প্রাচীনবর্গের সমাজ, প্রধান যাজকেরা ও অধ্যাপকগণ একত্র হইল, এবং আপনাদের সভার মধ্যে তাঁহাকে আনাইল, আর বলিল, তুমি যদি সেই খ্রীষ্ট হও, তবে আমাদিগকে বল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সকাল হলে পর যিহূদীদের বৃদ্ধনেতারা, প্রধান পুরোহিতেরা এবং ধর্ম-শিক্ষকেরা একসংগে মিলিত হলেন এবং যীশুকে তাঁদের মহাসভার সামনে এনে বললেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সকাল হলে পর ইহুদীদের বৃদ্ধনেতারা, প্রধান ইমামেরা এবং আলেমেরা একসংগে জমায়েত হলেন এবং ঈসাকে তাঁদের মহাসভার সামনে এনে বললেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর সকাল হলে জাতির প্রবীণেরা পুরোহিতদের নেতৃবৃন্দ ও শাস্ত্রবিদদের সঙ্গে একত্র হলেন এবং সেখানে যীশুকে আনিয়ে বললেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দিন শুরু হলে প্রবীন নেতারা, প্রধান যাজরা, ব্যবস্থার শিক্ষকরা সকলে মিলে সভা ডাকল আর সেই সভায় তারা যীশুকে হাজির করল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন দিন হল, তখন লোকদের প্রাচীন নেতারা, প্রধান যাজকেরা ও ব্যবস্থার শিক্ষক একসঙ্গে মিলিত হল এবং নিজেদের সভার মধ্যে তাঁকে নিয়ে এসে বলল।