Luke 22:7 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে খামিহীন রুটির দিন, অর্থাৎ যেদিন ঈদুল ফেসাখের ভেড়ার বাচ্চা কোরবানী করতে হত, সেই দিন আসল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অবশেষে খামিরবিহীন রুটির পর্বের দিন উপস্থিত হল। সেদিন নিস্তারপর্বের মেষ বলি দিতে হত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাড়ীশূন্য রুটীর দিন, অর্থাৎ যে দিন নিস্তারপর্ব্বের মেষশাবক বলিদান করিতে হইত, সেই দিন আসিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এরপর খামিরবিহীন রুটির দিন এল, য়ে দিনে নিস্তারপর্বের মেষ বলি দিতে হত৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে খামিহীন রুটির দিন, অর্থাৎ যে দিন নিস্তারপর্বের মেষশাবক বলি দিতে হত, সেই দিন আসল l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাড়ীশুন্য রুটির দিন, অর্থাৎ যে দিন নিস্তারপর্বের মেষশাবক বলিদান করিতে হইত, সেই দিন আসিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
খামিহীন রুটির পর্বের দিনে উদ্ধার-পর্বের ভোজের জন্য ভেড়ার বাচ্চা কাটা হত। সেই দিনটা উপস্থিত হলে পর যীশু পিতর ও যোহনকে এই বলে পাঠিয়ে দিলেন, “তোমরা গিয়ে আমাদের জন্য উদ্ধার-পর্বের ভোজ প্রস্তুত কর যেন আমরা তা খেতে পারি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
খামিহীন রুটির ঈদের দিনে উদ্ধার-ঈদের মেজবানীর জন্য ভেড়ার বাচ্চা জবাই করা হত। সেই দিনটা উপস্থিত হলে পর ঈসা পিতর ও ইউহোন্নাকে এই বলে পাঠিয়ে দিলেন, “তোমরা গিয়ে আমাদের জন্য উদ্ধার-ঈদের মেজবানী প্রস্তুত কর যেন আমরা তা খেতে পারি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
খামিরবিহীন রুটির পর্বের দিন এসে গেল। এই দিনে জাতীয় মুক্তির স্মরণে মেষশাবক বলি দিতে হত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর খামিরবিহীন রুটির দিন এল, যে দিনে নিস্তারপর্বের মেষ বলি দিতে হত৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে খামিরহীন রুটির দিন, অর্থাৎ যে দিন নিস্তারপর্ব্বের মেষশাবক বলি দিতে হত, সেই দিন আসল।