Luke 23:33 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মাথার খুলি নামক স্থানে গিয়ে তারা সেখানে তাঁকে এবং সেই দুই দুষ্কৃতিকারীকে ক্রুশে দিল, এক জনকে তাঁর ডান পাশে ও অন্য জনকে বাম পাশে রাখল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মাথার খুলি নামক স্থানে উপস্থিত হয়ে তারা তাঁকে সেই দুষ্কৃতীদের সঙ্গে ক্রুশবিদ্ধ করল, একজনকে তাঁর ডানদিকে, অন্যজনকে তাঁর বাঁদিকে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে মাথার খুলি নামক স্থানে গিয়া তাহারা তথায় তাঁহাকে এবং সেই দুই দুষ্কর্ম্মকারীকে ক্রুশে দিল, এক জনকে তাঁহার দক্ষিণ পার্শ্বে ও অন্য জনকে বাম পার্শ্বে রাখিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তারা ‘মাথার খুলি’ নামে একটা জায়গায় এসে পৌঁছাল, সেখানে ঐ দুজন অপরাধীর সঙ্গে তারা যীশুকে ক্রুশে বিদ্ধ করল৷ তারা একজনকে তাঁর বাঁদিকে, আর অন্যজনকে তাঁর ডানদিকে ক্রুশে টাঙিয়ে দিল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে মাথার খুলি নামে জায়গায় নিয়ে গিয়ে তারা সেখানে তাঁকে এবং সেই দুজন অপরাধীকে ক্রুশে দিল, একজনকে তার ডান পাশে ও অপরজনকে বাম পাশে রাখল l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে মাথারখুলি নামক স্থানে গিয়া তাহারা তথায় তাঁহাকে এবং সেই দুই দুষ্কর্মকারীকে ক্রুশে দিল, একজনকে তাঁহার দক্ষিণ পার্শ্বে ও অন্য জনকে বাম পার্শ্বে রাখিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে জায়গাটাকে মাথার খুলি বলা হত সেখানে পৌঁছে তারা যীশুকে ও সেই দু’জন দোষীকে ক্রুশে দিল-একজনকে যীশুর ডান দিকে ও অন্যজনকে বাঁদিকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে জায়গাটাকে মাথার খুলি বলা হত সেখানে পৌঁছে তারা ঈসাকে ও সেই দু’জন দোষীকে ক্রুশে দিল- একজনকে ঈসার ডান দিকে ও অন্যজনকে বাঁদিকে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
করোটি* নামক স্থানে এসে তারা তাঁকে ক্রুশে বিদ্ধ করল এবং সেই অপরাধীদের একজনকে তাঁর ডান দিকে আর একজনকে তাঁর বাঁ দিকে ক্রুশে বিদ্ধ করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা “মাথার খুলি” নামে একটা জায়গায় এসে পৌঁছাল, সেখানে ঐ দুজন অপরাধীর সঙ্গে তারা যীশুকে ক্রুশে বিদ্ধ করল৷ তারা একজনকে তাঁর বাঁদিকে, আর অন্যজনকে তাঁর ডানদিকে ক্রুশে টাঙিয়ে দিল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে মাথার খুলি নামে জায়গায় নিয়ে গিয়ে তারা সেখানে তাঁকে এবং সেই দুজন অপরাধীকে ক্রুশে দিল, এক জনকে তার ডান পাশে ও অপর জনকে বাম পাশে রাখল।