Luke 23:34 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ঈসা বললেন, পিতা, এদেরকে মাফ কর, কেননা এরা কি করছে, তা জানে না। পরে তারা তাঁর কাপড়গুলো ভাগ করে গুলিবাঁট করলো। লোকেরা দাঁড়িয়ে দেখছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন যীশু বললেন, “পিতা, এদের ক্ষমা করো, কারণ এরা জানে না, এরা কী করছে।” আর গুটিকাপাত করে তারা তাঁর পোশাকগুলি ভাগ করে নিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যীশু কহিলেন, পিতঃ, ইহাদিগকে ক্ষমা কর, কেননা ইহারা কি করিতেছে, তাহা জানে না। পরে তাহারা তাঁহার বস্ত্রগুলি বিভাগ করিয়া গুলিবাঁট করিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন যীশু বললেন, ‘পিতা, এদের ক্ষমা কর, কারণ এরা য়ে কি করছে তা জানে না৷’ তারা পাশার ঘুঁটি চেলে গুলিবাঁট করে নিজেদের মাঝে তাঁর পোশাকগুলি ভাগ করে নিল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন যীশু বললেন, পিতা, এদের ক্ষমা কর, কারণ এরা কী করছে, তা জানেনা l পরে তারা তাঁর জামা-কাপড়গুলি নিজেদের মধ্যে ভাগ করল l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যীশু কহিলেন, পিতঃ, ইহাদিগকে ক্ষমা কর, কেননা ইহারা কি করিতেছে, তাহা জানে না। পরে তাহারা তাঁহার বস্ত্রগুলি বিভাগ করিয়া গুলিবাঁট করিল। লোকসমূহ দাঁড়াইয়া দেখিতেছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন যীশু বললেন, “পিতা, এদের ক্ষমা কর, কারণ এরা কি করছে তা জানে না।” তারা গুলিবাঁট করে যীশুর কাপড়-চোপড় নিজেদের মধ্যে ভাগ করে নিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ঈসা বললেন, “পিতা, এদের মাফ কর, কারণ এরা কি করছে তা জানে না।” তারা গুলিবাঁট করে ঈসার কাপড়-চোপড় নিজেদের মধ্যে ভাগ করে নিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন যীশু বললেন, পিতা ক্ষমা কর এদের, কারণ এরা কি করছে, তা জানে না। তারা তাঁর পোষাক ভাগ করে নেওয়ার জন্য পাশার দান ফেলল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন যীশু বললেন, “পিতা, এদের ক্ষমা কর, কারণ এরা যে কি করছে তা জানে না৷” তারা পাশার ঘুঁটি চেলে গুলিবাঁট করে নিজেদের মধ্যে তাঁর পোশাকগুলি ভাগ করে নিল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যীশু বললেন, পিতা, এদের ক্ষমা কর, কারণ এরা কি করছে, তা জানে না। পরে তারা তাঁর জামা-কাপড়গুলি নিজেদের মধ্যে ভাগ করল।