Luke 23:35 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আলেমেরাও তাঁকে উপহাস করে বলতে লাগল, ঐ ব্যক্তি অন্যান্য লোককে রক্ষা করতো, যদি সে আল্লাহ্র সেই মসীহ্, তাঁর মনোনীত হয়, নিজেকে রক্ষা করুক;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লোকেরা দাঁড়িয়ে সবকিছু লক্ষ্য করছিল। এমনকি, সমাজভবনের অধ্যক্ষরাও তাঁকে ব্যঙ্গবিদ্রুপ করল। তারা বলল, “ও অন্যদের বাঁচাত; ও যদি ঈশ্বরের সেই খ্রীষ্ট, সেই মনোনীত জন হয়, তাহলে এখন নিজেকে বাঁচাক!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
লোকসমূহ দাঁড়াইয়া দেখিতেছিল। অধ্যক্ষেরাও তাঁহাকে উপহাস করিয়া বলিতে লাগিল, ঐ ব্যক্তি অন্য অন্য লোককে রক্ষা করিত, যদি ও ঈশ্বরের সেই খ্রীষ্ট, তাঁহার মনোনীত হয়, আপনাকে রক্ষা করুক;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
লোকেরা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল, ইহুদী নেতারা ব্যঙ্গ করে তাঁকে বলতে লাগল, ‘ওতো অন্যদের বাঁচাতো ও যদি ঈশ্বরের মনোনীত সেই খ্রীষ্ট হয় তবে এখন নিজেকে বাঁচাক দেখি!’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
লোকেরা দাঁড়িয়ে দেখছিল l যিহূদী নেতারা তাঁকে ব্যঙ্গ করে বলতে লাগল, ওই ব্যক্তি অন্য লোককে রক্ষা করত, যদি ও ঈশ্বরের সেই খ্রীষ্ট, তাঁর মনোনীত হয়, তবে নিজেকে রক্ষা করুক,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অধ্যক্ষেরাও তাঁহাকে উপহাস করিয়া বলিতে লাগিল, ঐ ব্যক্তি অন্য অন্য লোককে রক্ষা করিত, যদি ও ঈশ্বরের সেই খ্রীষ্ট, তাঁহার মনোনীত হয়, আপনাকে রক্ষা করুক;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকেরা দাঁড়িয়ে দেখছিল। ধর্ম-নেতারা যীশুকে ঠাট্টা করে বললেন, “সে তো অন্যদের রক্ষা করত। যদি সে ঈশ্বরের মশীহ, তাঁর বাছাই-করা লোক হয় তবে নিজেকে রক্ষা করুক!”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকেরা দাঁড়িয়ে দেখছিল। ধর্ম-নেতারা ঈসাকে ঠাট্টা করে বললেন, “সে তো অন্যদের রক্ষা করত। যদি সে আল্লাহ্র মসীহ্, তাঁর বাছাই-করা বান্দা হয় তবে নিজেকে রক্ষা করুক!”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জনতা আশে পাশে দাঁড়িয়ে সব দেখল। সমাজপতিরা তাঁকে উপহাস করে বললেন, এই লোকটা অন্যদেরর বাঁচিয়েছে, সে যদি ঈশ্বরের সেই খ্রীষ্ট, সেই মনোনীত ব্যক্তি হয় তাহলেল এবার নিজেকে বাঁচাক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকেরা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল, ইহুদী নেতারা ব্যঙ্গ করে তাঁকে বলতে লাগল, “ওতো অন্যদের বাঁচাতো৷ ও যদি ঈশ্বরের মনোনীত সেই খ্রীষ্ট হয় তবে এখন নিজেকে বাঁচাক দেখি!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
লোকেরা দাঁড়িয়ে দেখছিল। ইহূদি শাসকেরা তাঁকে ব্যঙ্গ করে বলতে লাগল, ওই ব্যক্তি অন্য লোককে রক্ষা করত, যদি তিনি ঈশ্বরের সেই মনোনীত খ্রীষ্ট, তবে নিজেকে রক্ষা করুক,