Luke 23:39 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যে দুই দুষ্কৃতিকারীকে ক্রুশে টাঙ্গান হয়েছিল, তাদের মধ্যে এক জন তাঁকে নিন্দা করে বলতে লাগল, তুমি নাকি সেই মসীহ্? নিজেকে ও আমাদেরকে রক্ষা কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ক্রুশার্পিত দুষ্কৃতীদের একজন তাঁকে কটূক্তি করে বলল, “তুমিই কি সেই খ্রীষ্ট নও? নিজেকে আর আমাদের বাঁচাও!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যে দুই দুষ্কর্ম্মকারীকে ক্রুশে টাঙ্গান গিয়াছিল, তাহাদের মধ্যে এক জন তাঁহাকে নিন্দা করিয়া বলিতে লাগিল, তুমি নাকি সেই খ্রীষ্ট? আপনাকে ও আমাদিগকে রক্ষা কর।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাঁর দুপাশে যাঁরা ক্রুশের ওপর ঝুলছিল, তাদের মধ্যে একজন তাঁকে বিদ্রূপ করে বলল, ‘তুমি না খ্রীষ্ট? আমাদেরকে ও নিজেকে বাঁচাও দেখি!’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর যে দুজন অপরাধীকে ক্রুশে ঝোলানো হয়েছিল, তাদের মধ্যে এক জন তাঁকে নিন্দা করে বলতে লাগল, তুমি নাকি সেই খ্রীষ্ট? নিজেকে ও আমাদের রক্ষা কর l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যে দুই দুষ্কর্মকারীকে ক্রুশে টাঙ্গান গিয়াছিল, তাহাদের মধ্যে একজন তাঁহাকে নিন্দা করিয়া বলিতে লাগিল, তুমি নাকি সেই খ্রীষ্ট?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে দু’জন দোষী লোককে সেখানে ক্রুশে টাংগানো হয়েছিল তাদের মধ্যে একজন যীশুকে টিট্কারি দিয়ে বলল, “তুমি নাকি মশীহ? তাহলে নিজেকে ও আমাদের রক্ষা কর।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে দু’জন দোষী লোককে সেখানে ক্রুশে টাংগানো হয়েছিল তাদের মধ্যে একজন ঈসাকে টিট্কারি দিয়ে বলল, “তুমি নাকি মসীহ্? তাহলে নিজেকে ও আমাদের রক্ষা কর।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ক্রুশবিদ্ধ অপরাধীদের একজন তাঁকে উপহাস করে বলল, তুমিই না খ্রীষ্ট? তাহলে নিজেকে এবং আমাদেরও উদ্ধার কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁর দুপাশে যাঁরা ক্রুশের ওপর ঝুলছিল, তাদের মধ্যে একজন তাঁকে বিদ্রূপ করে বলল, “তুমি না খ্রীষ্ট? আমাদের ও নিজেকে বাঁচাও দেখি!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যে দুজন অপরাধীকে ক্রুশে ঝোলানো হয়েছিল, তাদের মধ্যে একজন খ্রীষ্টকে নিন্দা করে বলতে লাগল, তুমি নাকি সেই খ্রীষ্ট? নিজেকে ও আমাদের রক্ষা কর।