Luke 23:46 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ঈসা উচ্চরবে চিৎকার করে বললেন, আব্বা, তোমার হাতে আমার রূহ্ সমর্পণ করি। আর এই কথা বলে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যীশু উচ্চকণ্ঠে বলে উঠলেন, “পিতা, তোমার হাতে আমি আমার আত্মা সমর্পণ করি।” একথা বলে তিনি তাঁর শেষ নিশ্বাস ত্যাগ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যীশু উচ্চ রবে চীৎকার করিয়া কহিলেন, পিতঃ তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি; আর এই বলিয়া তিনি প্রাণত্যাগ করিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশু চিত্কার করে বললেন, ‘পিতা আমি তোমার হাতে আমার আত্মাকে সঁপে দিচ্ছি৷’ এই কথা বলে তিনি শেষ নিঃশ্বাস ফেললেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর যীশু খুব জোরে চিৎকার করে বললেন, পিতা, তোমার হাতে আমার আত্মা সমর্পণ করলাম; আর এই বলে তিনি প্রাণ ত্যাগ করলেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যীশু উচ্চ রবে চিৎকার করিয়া কহিলেন, পিতঃ, তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি; আর এই বলিয়া প্রাণত্যাগ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু চিৎকার করে বললেন, “পিতা, আমি তোমার হাতে আমার আত্মা তুলে দিলাম।” এই কথা বলে তিনি প্রাণত্যাগ করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা চিৎকার করে বললেন, “পিতা, আমি তোমার হাতে আমার রূহ্ তুলে দিলাম।” এই কথা বলে তিনি প্রাণত্যাগ করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন যীশু উচ্চকণ্ঠে চীৎকার করে বললেন, পিতা, তোমার হাতে আমার আত্মা সমর্পণ করি। —এই কথা বলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশু চিৎকার করে বললেন, “পিতা আমি তোমার হাতে আমার আত্মাকে সঁপে দিচ্ছি৷” এই কথা বলে তিনি শেষ নিঃশ্বাস ফেললেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যীশু খুব জোরে চিৎকার করে বললেন, পিতা, তোমার হাতে আমার আত্মা সমর্পণ করলাম; আর এই বলে তিনি প্রাণ ত্যাগ করলেন।