Luke 23:47 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যা ঘটলো, তা দেখে শতপতি আল্লাহ্র গৌরব করে বললেন, সত্যি এই ব্যক্তি ধার্মিক ছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই সমস্ত ঘটনা প্রত্যক্ষ করে শত-সেনাপতি ঈশ্বরের প্রশংসা করে বললেন, “এই মানুষটি নিঃসন্দেহে ধার্মিক ছিলেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাহা ঘটিল, তাহা দেখিয়া শতপতি ঈশ্বরের গৌরব করিয়া কহিলেন, সত্য, এই ব্যক্তি ধার্ম্মিক ছিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেখানে উপস্থিত শতপতি এইসব ঘটনা দেখে ঈশ্বরের প্রশংসা করে বলে উঠলেন, ‘ইনি সত্যিই নির্দোষ ছিলেন!’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যা ঘটল, তা দেখে শতপতি ঈশ্বরের গৌরব করে বললেন, সত্যিই, এই ব্যক্তি ধার্মিক ছিলেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাহা ঘটিল, তাহা দেখিয়া শতপতি ঈশ্বরের গৌরব করিয়া কহিলেন, সত্য, এই ব্যক্তি ধার্মিক ছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই সব দেখে রোমীয় শত-সেনাপতি ঈশ্বরের গৌরব করে বললেন, “সত্যিই লোকটি নির্দোষ ছিল।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই সব দেখে রোমীয় শত-সেনাপতি আল্লাহ্র প্রশংসা করে বললেন, “সত্যিই লোকটি ধার্মিক ছিল।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই ঘটনা দেখে সেনাপতি ঈশ্বরের স্তুতি করে বললেন, সত্যিই ইনি ধার্মিক ছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেখানে উপস্থিত শতপতি এইসব ঘটনা দেখে ঈশ্বরের প্রশংসা করে বলে উঠলেন, “ইনি সত্যিই নির্দোষ ছিলেন!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যা ঘটল, তা দেখে শতপতি ঈশ্বরের গৌরব করে বললেন, সত্যিই, এই ব্যক্তি ধার্মিক ছিলেন।