Luke 23:51 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই ব্যক্তি ওদের মন্ত্রণাতে ও কর্মকাণ্ডে সম্মত হন নি; তিনি ইহুদীদের অরিমাথিয়া নগরের লোক; তিনি আল্লাহ্‌র রাজ্যের অপেক্ষা করছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি তাদের সিদ্ধান্তে ও কাজকর্মে সহমত ছিলেন না। তিনি ছিলেন যিহূদিয়ার আরিমাথিয়া নগরের অধিবাসী। তিনি ঈশ্বরের রাজ্যের আগমনের প্রতীক্ষায় ছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই ব্যক্তি উহাদের মন্ত্রণাতে ও ক্রিয়াতে সম্মত হন নাই; তিনি যিহূদীদের অরিমাথিয়া নগরের লোক; তিনি ঈশ্বরের রাজ্যের অপেক্ষা করিতেছিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
[This verse may not be a part of this translation]
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এইব্যক্তি ওদের পরিকল্পনাতে ও কাজে সম্মত ছিলেন না; তিনি অরিমাথিয়া শহরের লোক; তিনি ঈশ্বরের রাজ্যের জন্য অপেক্ষা করছিলেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি মন্ত্রী, একজন সৎ ও ধার্মিক লোক, এই ব্যক্তি উহাদের মন্ত্রণাতে ও ক্রিয়াতে সম্মত হন নাই; তিনি যিহূদীদের অরিমাথিয়া নগরের লোক; তিনি ঈশ্বরের রাজ্যের অপেক্ষা করিতেছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশুর বিষয়ে সভার লোকদের সংগে তিনি একমত হতে পারেন নি। তিনি ঈশ্বরের রাজ্যের জন্য অপেক্ষা করছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসার বিষয়ে সভার লোকদের সংগে তিনি একমত হতে পারেন নি। তিনি আল্লাহ্‌র রাজ্যের জন্য অপেক্ষা করছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি ইহুদী ধর্মসভার নীতি ও সিদ্ধান্ত সমর্থন করেননি। তিনি ঐশরাজ্য প্রতিষ্ঠার প্রত্যাশায় ছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোষেফ পীলাতের কাছে গিয়ে যীশুর মৃতদেহটি চাইলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ব্যক্তি ওদের পরিকল্পনাতে ও কাজে সম্মত ছিলেন না; তিনি অরিমাথিয়া ইহূদি শহরের লোক; তিনি ঈশ্বরের রাজ্যের জন্য অপেক্ষা করছিলেন।