Luke 23:53 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তা নামিয়ে সরু চাদরে জড়ালেন এবং শৈলে খোদিত এমন একটি কবরের মধ্যে তাঁকে রাখলেন, যাতে কখনও কাউকেও রাখা হয় নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি তাঁর দেহটি ক্রুশ থেকে নামিয়ে একখণ্ড লিনেন কাপড়ে জড়িয়ে, পাহাড় কেটে তৈরি করা একটি সমাধিতে রাখলেন। আগে কখনও কাউকে সেখানে সমাধি দেওয়া হয়নি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাহা নামাইয়া সরু চাদরে জড়াইলেন, এবং শৈলে খোদিত এমন এক কবরমধ্যে তাঁহাকে রাখিলেন, যাহাতে কখনও কাহাকেও রাখা যায় নাই।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পরে যীশুর দেহটি ক্রুশের ওপর থেকে নামিয়ে নিয়ে একটি মসলিন কাপড়ে তা জড়ালেন৷ এরপর পাহাড়ের গা কেটে গর্ত করা একটি সমাধিগুহার মধ্যে দেহটি শুইয়ে রাখলেন৷ এই সমাধি সম্পূর্ণ নতুন ছিল, এর আগে কাউকে কখনও এখনে কবর দেওযা হয় নি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে তা নামিয়ে সরু চাদরে জড়ালেন, এবং পাথরে খোদাই করা এমন এক কবরের মধ্যে তাকে রাখলেন, যাতে কখনো কাউকে রাখা হয়নি l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাহা নামাইয়া সরু চাদরে জড়াইলেন, এবং শৈলে খোদিত এমন এক কবরের মধ্যে তাঁহাকে রাখিলেন, যাহাতে কখনও কাহাকেও রাখা হয় নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে দেহটি ক্রুশ থেকে নামিয়ে কাপড় দিয়ে জড়ালেন এবং পাথর কেটে তৈরী করা একটা কবরের মধ্যে রাখলেন। সেই কবরে আর কখনও কাউকে রাখা হয় নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে লাশটি ক্রুশ থেকে নামিয়ে কাফন দিয়ে জড়ালেন এবং পাথর কেটে তৈরী করা একটা কবরের মধ্যে দাফন করলেন। সেই কবরে আর কখনও কাউকে দাফন করা হয় নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর সেটিকে নামিয়ে রেশমী কাপড়ে জড়িয়ে পাহাড়ের গায়ে খোদাই করা একটি সমাধির মধ্যে তাঁকে রেখে দিলেন। এখানে এর আগে কাউকে রাখা হয়নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই দিনটা ছিল বিশ্রামবারের আয়োজনের দিন, আর বিশ্রামবার প্রায় শুরু হয়ে গিয়েছিল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তা নামিয়ে ঐ চাদরে জড়ালেন এবং পাথর দিয়ে তৈরী এক কবরের মধ্যে তাকে রাখলেন, যাতে কখনো কাউকে রাখা হয়নি।