Luke 24:13 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দেখ, সেদিন তাঁদের দু’জন জেরুশালেম থেকে চার মাইল দূরবর্তী ইম্মায়ূ নামক গ্রামে যাচ্ছিলেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেদিন, তাঁদের মধ্যে দুজন জেরুশালেম থেকে এগারো কিলোমিটার দূরের ইম্মায়ুস নামে একটি গ্রামে যাচ্ছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দেখ, সেই দিন তাঁহাদের দুই জন যিরূশালেম হইতে চারি ক্রোশ দূরবর্ত্তী ইম্মায়ূ নামক গ্রামে যাইতেছিলেন,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ঐ দিনই দ’ুজন অনুগামী জেরুশালেম থেকে সাত মাইল দূরে ইম্মাযু নামে একটি গ্রামে যাচ্ছিলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর দেখ, সেই দিন তাদের দুজন জেরুশালেম থেকে সাত মাইল দুরে ইম্মায়ূ নামে গ্রামে যাচ্ছিলেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দেখ, সেই দিন তাঁহাদের দুই জন যিরূশালেম হইতে চারি ক্রোশ দূরবর্তী ইম্মায়ূ নামক গ্রামে যাইতেছিলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দিনেই দু’জন শিষ্য ইম্মায়ূ নামে একটা গ্রামে যাচ্ছিলেন। গ্রামটা যিরূশালেম থেকে প্রায় সাত মাইল দূরে ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দিনেই দু’জন সাহাবী ইম্মায়ূ নামে একটা গ্রামে যাচ্ছিলেন। গ্রামটা জেরুজালেম থেকে প্রায় সাত মাইল দূরে ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই দিনই যীশুর শিষ্যদের মধ্যে দুজন জেরুশালেম থেকে প্রায় সাত মাইল দূরে ইম্মায়ু নামে একটি গ্রামে যাচ্ছিলেন এবং যেতে যেতে যে সমস্ত ঘটনা ঘটে গেল সেই সব আলাপ-আলোচনা করছিলেন। যখন তাঁরা দুজনে এইসব আলাপ-আলোচনা করছিলেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ দিনই দুজন অনুগামী জেরুশালেম থেকে সাত মাইল দূরে ইম্মায়ু নামে একটি গ্রামে যাচ্ছিলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর দেখ, সেই দিন তাদের দুজন যিরুশালেম থেকে সাত মাইল দূরে ইম্মায়ূ নামে গ্রামে যাচ্ছিলেন,