Luke 24:15 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁরা কথাবার্তা বলছেন ও পরস্পর জিজ্ঞাসাবাদ করছেন, এমন সময়ে ঈসা নিজে কাছে এসে তাঁদের সঙ্গে সঙ্গে গমন করতে লাগলেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁরা যখন পরস্পরের মধ্যে এ সমস্ত আলোচনা করছিলেন, তখন যীশু স্বয়ং উপস্থিত হয়ে তাঁদের সঙ্গে সঙ্গে পথ চলতে লাগলেন;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহারা কথোপকথন ও পরস্পর জিজ্ঞাসাবাদ করিতেছেন, এমন সময়ে যীশু আপনি নিকটে আসিয়া তাঁহাদের সঙ্গে সঙ্গে গমন করিতে লাগিলেন;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাঁরা যখন এইসব বিষয় নিয়ে আলোচনা করছেন, এমন সময় যীশু নিজে এসে তাঁদের সঙ্গে সঙ্গে চলতে লাগলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তারা কথা-বার্তা ও একে-অপরে জিজ্ঞাসাবাদ করছেন, এমন সময়ে যীশু নিজে এসে তাদের সঙ্গে সঙ্গে যেতে লাগলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহারা কথোপকথন ও পরস্পর জিজ্ঞাসাবাদ করিতেছেন, এমন সময়ে যীশু আপনি নিকটে আসিয়া তাঁহাদের সঙ্গে সঙ্গে গমন করিতে লাগিলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সময় যীশু নিজেই সেখানে উপস্থিত হয়ে তাঁদের সংগে হাঁটতে আরম্ভ করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সময় ঈসা নিজেই সেখানে উপস্থিত হয়ে তাঁদের সংগে হাঁটতে শুরু করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই সময় যীশু তাঁদের কাছে এসে তাঁদের সঙ্গে সঙ্গে চলতে লাগলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁরা যখন এইসব বিষয় নিয়ে আলোচনা করছেন, এমন সময় যীশু নিজে এসে তাঁদের সঙ্গে সঙ্গে চলতে লাগলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা কথাবার্তা ও একে অপরে জিজ্ঞাসাবাদ করছেন, এমন দিনের যীশু নিজে এসে তাদের সঙ্গে সঙ্গে যেতে লাগলেন;