Luke 24:47 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাঁর নামে গুনাহ্ মাফের মন পরিবর্তনের কথা সর্বজাতির কাছে তবলিগ হবে— জেরুশালেম থেকে আরম্ভ করা হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং জেরুশালেম থেকে শুরু করে সমস্ত জাতির কাছে তাঁরই নামে মন পরিবর্তন ও পাপক্ষমার কথা প্রচার করা হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাঁহার নামে পাপমোচনার্থক মনপরিবর্ত্তনের কথা সর্ব্বজাতির কাছে প্রচারিত হইবে—যিরূশালেম হইতে আরম্ভ করা হইবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
[This verse may not be a part of this translation]
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর তাঁর নামে পাপ মোচনের জন্য অনুশোচনার কথা সব জাতির কাছে প্রচারিত হবে - জিরুশালেম থেকে শুরু করা হবে l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাঁহার নামে পাপমোচনার্থক মন পরিবর্তনের কথা সর্বজাতির কাছে প্রচারিত হইবে- যিরূশালেম হইতে আরম্ভ করা হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আরও লেখা আছে, যিরূশালেম থেকে আরম্ভ করে সমস্ত জাতির কাছে মশীহের নামে এই খবর প্রচার করা হবে যে, পাপ থেকে মন ফিরালে পাপের ক্ষমা পাওয়া যায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আরও লেখা আছে, জেরুজালেম থেকে শুরু করে সমস্ত জাতির কাছে মসীহের নামে এই খবর তবলিগ করা হবে যে, তওবা করলে গুনাহের মাফ পাওয়া যায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং জেরুশালেম থেকে আরম্ভ করে সমস্ত জাতির কাছে তাঁর নাম প্রচারিত হবে। তার ফলে মানুষ ঈশ্বরের পথে ফিরে আসবে ও পাপের ক্ষমা লাভ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবং পাপের জন্য অনুশোচনা ও পাপের ক্ষমার কথা অবশ্যই সমস্ত জাতির কাছে ঘোষণা করা হবে৷ জেরুশালেম থেকেই একাজ শুরু হবে আর তোমরাই এসবের সাক্ষী৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তাঁর নামে পাপ ক্ষমার জন্য মন ফেরানোর কথা সব জাতির কাছে প্রচারিত হবে যিরুশালেম থেকে শুরু করা হবে।