Luke 3:1 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
টিবেরিয়াস সম্রাটের রাজত্বের পঞ্চদশ বছরে যখন পন্তীয় পীলাত এহুদিয়ার শাসনকর্তা, হেরোদ গালীলের বাদশাহ্, তাঁর ভাই ফিলিপ যিতূরিয়া ও ত্রাখোনীতিয়া প্রদেশের বাদশাহ্ এবং লুষাণিয় অবিলীনীর বাদশাহ্,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রোমান সম্রাট তিবিরীয় কৈসরের রাজত্বের পনেরোতম বছরে, যখন পন্তীয় পীলাত ছিলেন যিহূদিয়ার শাসনকর্তা, হেরোদ ছিলেন গালীল প্রদেশের সামন্ত-নৃপতি, তাঁর ভাই ফিলিপ ছিলেন ইতুরিয়া ও ত্রাখোনীতিয়া প্রদেশের সামন্ত-নৃপতি ও লুসানিয় ছিলেন অবিলিনীর সামন্ত-নৃপতি
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিবিরিয় কৈসরের রাজত্বের পঞ্চদশ বৎসরে যখন পন্তীয় পীলাত যিহূদিয়ার অধ্যক্ষ, হেরোদ গালীলের রাজা, তাঁহার ভ্রাতা ফিলিপ যিতূরিয়া ও ত্রাখোনীতিয়া প্রদেশের রাজা, এবং লুষাণিয় অবিলীনীর রাজা,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তিবিরিয় কৈসরের রাজত্বের পনের বছরের মাথায় যিহূদিযার রাজ্যপাল ছিলেন পন্তীয় পীলাত৷ সেই সময় হেরোদ ছিলেন গালীলের শাসনকর্তা এবং তাঁর ভাই ফিলিপ ছিলেন যিতুরিযা ও ত্রাখোনীতিযার শাসনকর্তা, লুষাণিয় ছিলেন অবিলীনীর শাসনকর্তা৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তিবিরিয় কৈসরের রাজত্বের পনেরো বছরে যখন পন্তীয় পীলাত যিহুদিয়ার শাসনকর্তা, হেরোদ গালীলের রাজা, তাঁর ভাই ফিলিপ যিতূরিয়া ও ত্রাখোনীতিয়া অঞ্চলের রাজা এবং লূষানিয় অবিলীনির রাজা,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিবিরিয় কৈসরের রাজত্বের পঞ্চদশ বৎসরে যখন পন্তীয় পিলাত যিহূদিয়ার অধ্যক্ষ, হেরোদ গালীলের রাজা, তাঁহার ভ্রাতা ফিলিপ যিতূরিয়া ও ত্রাখোনীতিয়া প্রদেশের রাজা, এবং লুষাণিয় অবিলীনীর রাজা,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রোম-সম্রাট তিবিরিয় কৈসরের রাজত্বের পনের বছরের সময় যিহূদিয়া প্রদেশের প্রধান শাসনকর্তা ছিলেন পন্তীয় পীলাত। তখন হেরোদ গালীল প্রদেশ ও তাঁর ভাই ফিলিপ যিতূরিয়া প্রদেশ ও ত্রাখোনীতিয়া শাসন করছিলেন। লুষানিয়া ছিলেন অবিলীনীর শাসনকর্তা,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
রোম-সম্রাট টিবেরিয়াস সিজারের রাজত্বের পনের বছরের সময় এহুদিয়া প্রদেশের প্রধান শাসনকর্তা ছিলেন পন্তীয় পীলাত। তখন হেরোদ গালীল প্রদেশ ও তাঁর ভাই ফিলিপ যিতূরিয়া প্রদেশ ও ত্রাখোনীতিয়া শাসন করছিলেন। লুষানিয়া ছিলেন অবিলীনীর শাসনকর্তা,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রোম সম্রাট টাইবেরিয়াস সীজারের রাজত্বের পনেরো বৎসর পূর্ণ হলে পন্তীয়াস পীলাত যিহুদীয়ার শাসনকর্তা নিযুক্ত হলেন। তখন হেরোদ ছিলেন গালীলের সামন্ত নৃপতি। তাঁর ভাই ফিলিপ ইতুরিয়া ও ত্রাখোনীতিয়ার সামন্ত নৃপতি এবং লুসিনীয়াস ছিলেন অবিলীনীর সামন্ত রাজা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিবিরিয় কৈসরের রাজত্বের পনের বছরের মাথায় যিহূদিয়ার রাজ্যপাল ছিলেন পন্তীয় পীলাত৷ সেই সময় হেরোদ ছিলেন গালীলের শাসনকর্তা এবং তাঁর ভাই ফিলিপ ছিলেন যিতুরিয়া ও ত্রাখোনীতিয়ার শাসনকর্তা, লুষাণিয় ছিলেন অবিলীনীর শাসনকর্তা৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিবিরিয় কৈসরের রাজত্বের পনেরো বছরে যখন পন্তীয় পীলাত যিহুদিয়ার শাসনকর্ত্তা, হেরোদ গালীলের রাজা, তাঁর ভাই ফিলিপ যিতূরিয়া ও ত্রাখোনীতিয়া অঞ্চলের রাজা এবং লূষানিয় অবিলীনির রাজা,