Luke 3:11 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
জবাবে তিনি তাঁদেরকে বললেন, যার দু’টি কোর্তা আছে, সে যার নেই তাকে একটি দিক; আর যার কাছে খাদ্যদ্রব্য আছে, সেও তেমনি করুক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যোহন উত্তর দিলেন, “যার দুটি পোশাক আছে সে, যার একটিও নেই, তার সঙ্গে ভাগ করে নিক; আর যার কাছে কিছু খাদ্যসামগ্রী আছে, সেও তাই করুক।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, যাহার দুইটী আঙ্‌রাখা আছে, সে, যাহার নাই, তাহাকে একটী দিউক; আর যাহার কাছে খাদ্য দ্রব্য আছে, সেও তদ্রূপ করুক।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এর উত্তরে তিনি তাদের বললেন, ‘যদি কারো দুটো জামা থাকে, তবে যার নেই তাকে য়েন তার থেকে একটি জামা দেয়; আর যার খাবার আছে, সেও অন্য়ের সঙ্গে সেইরকম য়েন ভাগ করে নেয়৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তিনি এর উত্তরে তাদেরকে বললেন, “যার দুটি জামা আছে, সে, যার নেই, তাকে একটি দিক; আর যার কাছে খাবার আছে, সেও তেমন করুক ।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি উত্তর করিয়া তাঁহাদিগকে কহিলেন, যাহার দুইটি আঙ্‌রাখা আছে, সে, যাহার নাই, তাহাকে একটি দিউক; আর যাহার কাছে খাদ্য দ্রব্য আছে, সেও তদ্রূপ করুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোহন তাদের বললেন, “যদি কারও দু’টা জামা থাকে তবে যার জামা নেই সে তাকে একটা দিক। যার খাবার আছে সেও সেই রকম করুক।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইয়াহিয়া তাদের বললেন, “যদি কারও দু’টা কোর্তা থাকে তবে যার কোর্তা নেই সে তাকে একটা দিক। যার খাবার আছে সেও সেই রকম করুক।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি তাদের উত্তর দিলেন, যার দুটি পোষাক আছে সে, যার নেই তাকে একটি দিক, এবং যার খাদ্য আচে সেও তেমন করুক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এর উত্তরে তিনি তাদের বললেন, “যদি কারো দুটো জামা থাকে, তবে যার নেই তাকে যেন তার থেকে একটি জামা দেয়; আর যার খাবার আছে, সেও অন্যের সঙ্গে সেইরকম যেন ভাগ করে নেয়৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি এর উত্তরে তাদেরকে বললেন, “যার দুটি জামা আছে, সে, যার নেই, তাকে একটি দিক; আর যার কাছে খাবার আছে, সেও তেমন করুক।”