Luke 3:12 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর কর-আদায়কারীরাও বাপ্তিস্ম নিতে আসল এবং তাঁকে বললো, হুজুর, আমাদের কি করতে হবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কর আদায়কারীরাও এল বাপ্তিষ্ম নিতে। তারা বলল, “গুরুমহাশয়, আমরা কী করব?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর করগ্রাহীরাও বাপ্তাইজিত হইতে আসিল, এবং তাঁহাকে কহিল, গুরো, আমাদের কি করিতে হইবে?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কয়েকজন কর আদায়কারীও বাপ্তাইজ হবার জন্য এল৷ তারা তাঁকে বলল, ‘গুরু, আমরা কি করব?’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর কর আদায়কারীরাও বাপ্তিস্ম নিতে আসল এবং তাঁকে বলল, “গুরু আমাদের কী করতে হবে?”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর করগ্রাহীরাও বাপ্তাইজিত হইতে আসিল, এবং তাঁহাকে কহিল, গুরু, আমাদের কি করিতে হইবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কয়েকজন কর্-আদায়কারী বাপ্তিস্ম গ্রহণ করবার জন্য এসে যোহনকে বলল, “গুরু, আমরা কি করব?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কয়েকজন খাজনা-আদায়কারী তরিকাবন্দী নেবার জন্য এসে ইয়াহিয়াকে বলল, “হুজুর, আমরা কি করব?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কর-আদায়কারীরাও তাঁর কাছে এসেছিল বাপ্তিষ্ম গ্রহণ করতে। তারা এসে তাঁকে প্রশ্ন করল, গুরুদেব, আমরা কি করব?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কয়েকজন কর আদায়কারীও বাপ্তাইজ হবার জন্য এল৷ তারা তাঁকে বলল, “গুরু, আমরা কি করব?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর কর আদায়কারীরাও বাপ্তিষ্ম নিতে আসল এবং তাঁকে বলল, “গুরু আমাদের কি করতে হবে?”