Luke 3:14 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সৈনিকেরাও তাকে জিজ্ঞাসা করলো, আমাদেরই বা কি করতে হবে? তিনি তাদেরকে বললেন, কারো প্রতি দৌরাত্ম্য করো না, অন্যায়পূর্বক কিছু আদায়ও করো না এবং তোমাদের বেতনে সন্তুষ্ট থেকো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন কয়েকজন সৈন্য তাঁকে জিজ্ঞাসা করল, “আর আমরা কী করব?” তিনি উত্তর দিলেন, “তোমরা বলপ্রয়োগ করে লোকদের কাছ থেকে অর্থ আদায় কোরো না, মিথ্যা অভিযোগে কাউকে অভিযুক্ত কোরো না; যা বেতন পাও, তাতে সন্তুষ্ট থেকো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সৈনিকেরাও তাঁহাকে জিজ্ঞাসা করিল, আমাদেরই বা কি করিতে হইবে? তিনি তাহাদিগকে বলিলেন, কাহারও প্রতি দৌরাত্ম্য করিও না, অন্যায়পূর্ব্বক কিছু আদায়ও করিও না, এবং তোমাদের বেতনে সন্তুষ্ট থাকিও।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কয়েকজন সৈনিকও তাঁকে জিজ্ঞেস করল, ‘আমাদের কি হবে? আমরা কি করব? তিনি তাদের বললেন, ‘কারো কাছ থেকে জোর করে কোন অর্থ নিও না৷ কারো প্রতি মিথ্যা দোষারোপ করো না৷ তোমাদের যা বেতন তাতেই সন্তুষ্ট থেকো৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর সৈনিকেরাও তাঁকে জিজ্ঞাসা করল, “আমাদেরই বা কী করতে হবে?” তিনি তাদের বললেন, “কাউকে অত্যাচার করও না, অন্যায় ভাবে কিছু আদায়ও করো না এবং তোমাদের বেতনে সন্তুষ্ট থাকো ।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সৈনিকেরাও তাহাকে জিজ্ঞাসা করিল, আমাদেরই বা কি করিতে হইবে? তিনি তাহাদিগকে বলিলেন, কাহারও প্রতি দৌরাত্ম্য করিও না, অন্যায়পূর্বক কিছু আদায়ও করিও না, এবং তোমাদের বেতনে সন্তুষ্ট থাকিও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কয়েকজন সৈন্যও তাঁকে জিজ্ঞাসা করল, “আর আমরা কি করব?” তিনি সেই সৈন্যদের বললেন, “জুলুম করে বা অন্যায়ভাবে দোষ দেখিয়ে কারও কাছ থেকে কিছু আদায় কোরো না এবং তোমাদের বেতনেই সন্তুষ্ট থেকো।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কয়েকজন সৈন্যও তাঁকে জিজ্ঞাসা করল, “আর আমরা কি করব?” তিনি সেই সৈন্যদের বললেন, “জুলুম করে বা অন্যায়ভাবে দোষ দেখিয়ে কারও কাছ থেকে কিছু আদায় কোরো না এবং তোমাদের বেতনেই সন্তুষ্ট থেকো।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সৈনিকেরা জিজ্ঞাসা করল তাঁকে, আমরা কি করব? তাদের তিনি বললেন উৎপীড়ন অথবা মিথ্যা দোষারোপ করে কারও কাছ থেকে কিছু কেড়ে নিও না, নিজেদের বেতনে সন্তুষ্ট থেকো।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কয়েকজন সৈনিকও তাঁকে জিজ্ঞেস করল, “আমাদের কি হবে? আমরা কি করব?” তিনি তাদের বললেন, “কারো কাছ থেকে জোর করে কোন অর্থ নিও না৷ কারো প্রতি মিথ্যা দোষারোপ করো না৷ তোমাদের যা বেতন তাতেই সন্তুষ্ট থেকো৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সৈনিকেরাও তাঁকে জিজ্ঞাসা করল, “আমাদেরই বা কি করতে হবে?” তিনি তাদের বললেন, “কাউকে মিথ্যা দোষারোপ করো না, জোর করে কারোর থেকে টাকা নিওনা এবং তোমাদের বেতনে সন্তুষ্ট থাকো।”