Luke 3:15 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর লোকেরা যখন অপেক্ষায় ছিল এবং ইয়াহিয়ার বিষয়ে সকলে মনে মনে এই তর্ক বিতর্ক করছিল, কি জানি, ইনিই বা সেই মসীহ্‌,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সকলে অধীর প্রতীক্ষায় ছিল এবং সবারই মনে প্রশ্ন জাগছিল, যোহনই হয়তো সেই খ্রীষ্ট।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর লোকেরা যখন অপেক্ষায় ছিল, এবং যোহনের বিষয়ে সকলে মনে মনে এই তর্ক বিতর্ক করিতেছিল, কি জানি, ইনিই বা সেই খ্রীষ্ট,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
লোকরা মনে মনে আশা করেছিল, ‘য়ে য়োহনই হয়তো তাদের সেই প্রত্যাশিত খ্রীষ্ট৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর যেমন লোকেরা খ্রীষ্টের অপেক্ষায় ছিল এবং যোহনের বিষয়ে সকলে মনে মনে এই তর্ক বিতর্ক করছিল, কি জানি, হয়ত ইনিই সেই খীষ্ট,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর লোকেরা যখন অপেক্ষায় ছিল, এবং যোহনের বিষয়ে সকলে মনে মনে এই তর্ক বিতর্ক করিতেছিল, কি জানি,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকেরা খুব আশা নিয়ে মনে মনে ভাবছিল হয়ত বা যোহনই মশীহ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকেরা খুব আশা নিয়ে মনে মনে ভাবছিল হয়ত বা ইয়াহিয়াই মসীহ্‌।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জনসাধারণ সেই সময় মশীহের প্রতীক্ষায় উন্মুখ হয়ে ছিল, তাই যোহন সম্পর্কে তাদের মনে প্রশ্ন জাগল, উনিই সেই মশীহ কি না?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকরা মনে মনে আশা করেছিল, “যে যোহনই হয়তো তাদের সেই প্রত্যাশিত খ্রীষ্ট৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যেমন লোকেরা খ্রীষ্টের আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিল এবং তাই যোহনের বিষয়ে সকলে নিজেদের মনে এই ভেবে আশ্চর্য্য হচ্ছিল, কি জানি, হয়ত ইনিই সেই খ্রীষ্ট,