Luke 3:16 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ইয়াহিয়া জবাবে সকলকে বললেন, আমি তোমাদেরকে পানিতে বাপ্তিস্ম দিচ্ছি বটে, কিন্তু এমন এক জন আসছেন, যিনি আমার চেয়ে শক্তিমান, যাঁর জুতার ফিতা খুলবার যোগ্য আমি নই; তিনি তোমাদেরকে পাক-রূহ্ ও আগুনে বাপ্তিস্ম দেবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যোহন তাদের সবাইকে উত্তর দিলেন, “আমি তোমাদের জলে বাপ্তিষ্ম দিই; কিন্তু আমার চেয়েও পরাক্রমী একজন আসছেন। তাঁর চটিজুতোর বাঁধন খোলারও যোগ্যতা আমার নেই। তিনি তোমাদের পবিত্র আত্মায় ও আগুনে বাপ্তিষ্ম দেবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যোহন উত্তর করিয়া সকলকে কহিলেন, আমি তোমাদিগকে জলে বাপ্তাইজ করিতেছি বটে, কিন্তু এমন এক জন আসিতেছেন, যিনি আমা অপেক্ষা শক্তিমান, যাঁহার পাদুকার বন্ধন খুলিবার যোগ্য আমি নই; তিনি তোমাদিগকে পবিত্র আত্মা ও অগ্নিতে বাপ্তাইজ করিবেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাদের এই রকম চিন্তার জবাবে য়োহন বললেন, ‘আমি তোমাদের জলে বাপ্তাইজ করি, কিন্তু আমার থেকে আরো শক্তিশালী একজন আসছেন, আমি তাঁর জুতোর ফিতে খোলবার য়োগ্য নই৷ তিনিই তোমাদের পবিত্র আত্মায় ও আগুনে বাপ্তাইজ করবেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন যোহন তাদের বললেন, “আমি তোমাদেরকে জলে বাপ্তিস্ম দিচ্ছি, কিন্তু এমন এক জন আসছেন, যিনি আমার থেকেও শক্তিমান, যাঁর পায়ের জুতোর ফিতে খোলার যোগ্যতাও আমার নেই; তিনি তোমাদের পবিত্র আত্মা ও আগুনে বাপ্তিস্ম দেবেন ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইনিই বা সেই খ্রীষ্ট, তখন যোহন উত্তর করিয়া সকলকে কহিলেন, আমি তোমাদিগকে জলে বাপ্তাইজ করিতেছি বটে, কিন্তু এমন একজন আসিতেছেন, যিনি আমা অপেক্ষা শক্তিমান, যাঁহার পাদুকার বন্ধন খুলিবার যোগ্য আমি নই; তিনি তোমাদিগকে পবিত্র আত্মা ও অগ্নিতে বাপ্তাইজ করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এমন সময় যোহন তাদের সবাইকে বললেন, “আমি তোমাদের জলে বাপ্তিস্ম দিচ্ছি, কিন্তু যিনি আমার চেয়ে শক্তিশালী তিনি আসছেন। আমি তাঁর জুতার ফিতা খুলবারও যোগ্য নই। তিনি পবিত্র আত্মা ও আগুনে তোমাদের বাপ্তিস্ম দেবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এমন সময় ইয়াহিয়া তাদের সবাইকে বললেন, “আমি তোমাদের পানিতে তরিকাবন্দী দিচ্ছি, কিন্তু যিনি আমার চেয়ে শক্তিশালী তিনি আসছেন। আমি তাঁর জুতার ফিতা খুলবারও যোগ্য নই। তিনি পাক-রূহ্ ও আগুনে তোমাদের তরিকাবন্দী দেবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোহন তাদের বললেন, আমি তোমাদের জলে বাপ্তিষ্ম দান করছি, কিন্তু আমার চেয়েও যিনি শক্তিমান, তিনি আসছেন, যাঁর পাদুকার বন্ধন খোলার যোগ্যতাও আমার নেই, তিনি তোমাদের পবিত্র আত্মা ও অগ্নিতে বাপ্তিষ্ম দান করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাদের এই রকম চিন্তার জবাবে যোহন বললেন, “আমি তোমাদের জলে বাপ্তাইজ করি, কিন্তু আমার থেকে আরো শক্তিশালী একজন আসছেন, আমি তাঁর জুতোর ফিতে খোলবার যোগ্য নই৷ তিনিই তোমাদের পবিত্র আত্মায় ও আগুনে বাপ্তাইজ করবেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যোহন তাদের বললেন, “আমি তোমাদেরকে জলে বাপ্তিষ্ম দিচ্ছি, কিন্তু এমন একজন আসছেন, যিনি আমার থেকেও শক্তিমান, যাঁর পায়ের জুতোর ফিতে খোলার যোগ্যতাও আমার নেই; তিনি তোমাদের পবিত্র আত্মা ও আগুনে বাপ্তিষ্ম দেবেন।