Luke 3:17 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁর কুলা তাঁর হাতে আছে; তিনি তাঁর খামার পরিষ্কার করবেন ও গম তাঁর গোলায় সংগ্রহ করবেন, কিন্তু তুষ অনির্বাণ আগুনে পুড়িয়ে দেবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শস্য ঝাড়াই করার কুলো তাঁর হাতেই আছে, তিনি তা দিয়ে খামার পরিষ্কার করবেন ও তাঁর গম গোলাঘরে সংগ্রহ করবেন এবং তুষ অনির্বাণ আগুনে পুড়িয়ে দেবেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহার কুলা তাঁহার হস্তে আছে; তিনি আপন খামার সুপরিষ্কৃত করিবেন, ও গোম আপন গোলাতে সংগ্রহ করিবেন, কিন্তু তুষ অনির্ব্বাণ অগ্নিতে পোড়াইয়া দিবেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কুলোর বাতাস দিয়ে খামার পরিষ্কার করার জন্য কুলো তাঁর হাতেই আছে, তা দিয়ে তিনি সব শস্য জড়ো করে তাঁর গোলায় তুলবেন আর অনির্বাণ আগুনে তূষ পুড়িয়ে দেবেন৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাঁর কুলো তাঁর হাতে আছে; তিনি নিজের খামার (শস্য ঝাড়ার জায়গা) পরিস্কার করবেন ও গম নিজের গোলায় সংগ্রহ করবেন, কিন্তু তূষ যে আগুন কখনো নেভে না তাতে পুড়িয়ে ফেলবেন ।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহার কুলা তাঁহার হস্তে আছে; তিনি আপন খামার সুপরিষ্কৃত করিবেন, ও গম আপন গোলাতে সংগ্রহ করিবেন, কিন্তু তুষ অনির্বাণ অগ্নিতে পোড়াইয়া দিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কুলা তাঁর হাতেই আছে; তা দিয়ে তিনি তাঁর ফসল মাড়াবার জায়গা পরিষ্কার করে ফসল গোলায় জমা করবেন, কিন্তু যে আগুন কখনও নেভে না তাতে তিনি তুষ পুড়িয়ে ফেলবেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কুলা তাঁর হাতেই আছে; তা দিয়ে তিনি তাঁর ফসল মাড়াবার জায়গা পরিষ্কার করে ফসল গোলায় জমা করবেন, কিন্তু যে আগুন কখনও নেভে না তাতে তিনি তুষ পুড়িয়ে ফেলবেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
খামার পরিষ্কার করার জন্য কুলো তাঁর হাতেই রয়েছে, গম ঝাড়অই করে তিনি গোলাজাত করবেন কিন্তু তুষ অনির্বাণ আগুনে পুড়িয়ে ফেলবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কুলোর বাতাস দিয়ে খামার পরিষ্কার করার জন্য কুলো তাঁর হাতেই আছে, তা দিয়ে তিনি সব শস্য জড়ো করে তাঁর গোলায় তুলবেন আর অনির্বাণ আগুনে তূষ পুড়িয়ে দেবেন৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শস্য মাড়াইয়ের উঠোন পরিষ্কারের জন্য, তাঁর কুলো তাঁর হাতে আছে; তিনি যত্ন সহকারে বাছবেন ও গম নিজের গোলায় সংগ্রহ করবেন, কিন্তু তুষ যে আগুন কখনো নেভে না তাতে পুড়িয়ে ফেলবেন।”