Luke 3:18 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আরও অনেক উপদেশ দিয়ে ইয়াহিয়া লোকদের কাছে সুসমাচার তবলিগ করতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যোহন লোকসমূহকে আরও অনেক শিক্ষা দিয়ে সতর্ক করলেন এবং তাদের কাছে সুসমাচার প্রচার করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আরও অনেক উপদেশ দিয়া যোহন লোকদের নিকটে সুসমাচার প্রচার করিতেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আরো বিভিন্ন উপদেশের মাধ্যমে লোকদের উত্সাহিত করে য়োহন তাদের কাছে সুসমাচার প্রচার করবেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আরও অনেক উপদেশ দিয়ে যোহন লোকেদের কাছে সুসমাচার প্রচার করতেন ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আরও অনেক উপদেশ দিয়া যোহন লোকদের নিকটে সুসমাচার প্রচার করিতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোহন আরও অনেক উপদেশের মধ্য দিয়ে লোকদের মনে উৎসাহ জাগিয়ে ঈশ্বরের দেওয়া সুখবর প্রচার করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইয়াহিয়া আরও অনেক উপদেশের মধ্য দিয়ে লোকদের মনে উৎসাহ জাগিয়ে আল্লাহ্র দেওয়া সুসংবাদ তবলিগ করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এইভাবে আরও অনেক উপদেশের মধ্য দিয়ে তিনি সকলের কাছে সুসমাচার প্রচার করতে লাগলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আরো বিভিন্ন উপদেশের মাধ্যমে লোকদের উৎসাহিত করে যোহন তাদের কাছে সুসমাচার প্রচার করতেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আরও অনেক উপদেশ দিয়ে যোহন লোকেদের কাছে সুসমাচার প্রচার করতেন।