Luke 3:19 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু বাদশাহ্ হেরোদ আপন ভাইয়ের স্ত্রী হেরোদিয়ার বিষয়ে এবং নিজের সমস্ত দুষ্কর্মের বিষয়ে ইয়াহিয়া কর্তৃক দোষীকৃত হলে, তার সেসব দুষ্কর্মগুলোর সঙ্গে এটিও যোগ করলেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু যোহন যখন সামন্তরাজ হেরোদকে নিজের ভাইয়ের স্ত্রী হেরোদিয়াকে বিবাহ করার বিষয়ে এবং তাঁর সমস্ত দুষ্কর্মের জন্য তিরস্কার করলেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু হেরোদ রাজা আপন ভ্রাতার স্ত্রী হেরোদিয়ার বিষয়ে এবং আপনার সমস্ত দুষ্কর্ম্মের বিষয়ে তাঁহা কর্ত্তৃক দোষীকৃত হইলে, নিজ দুষ্কার্য্য সকলের উপরে এইটীও যোগ করিলেন,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
শাসনকর্তা হেরোদ তাঁর ভাইয়ের স্ত্রী হেরোদিযাকে বিয়ে করেছিলেন, এরজন্য এবং এছাড়াও তাঁর আরো অনেক অন্যায় কাজের জন্য য়োহন হেরোদকে তিরস্কার করলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু হেরোদ রাজা নিজের ভাইয়ের স্ত্রী হেরোদিয়াকে বিয়ে করার ও অন্যান্য দুষ্কর্ম করার জন্য বাপ্তিস্মদাতা যোহন তাঁর নিন্দা করলেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু হেরোদ রাজা আপন ভ্রাতার স্ত্রী হেরোদিয়ার বিষয়ে এবং আপনার সমস্ত দুষ্কর্মের বিষয়ে তাঁহা কর্তৃক দোষীকৃত হইলে, নিজ দুষ্কার্য সকলের উপরে এইটিও যোগ করিলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শাসনকর্তা হেরোদের ভাইয়ের স্ত্রী হেরোদিয়ার সংগে হেরোদের সমপর্কের দরুন এবং তাঁর আরও অনেক মন্দ কাজের দরুন যোহন তাঁর দোষ দেখিয়ে দিয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শাসনকর্তা হেরোদের ভাইয়ের স্ত্রী হেরোদিয়ার সংগে হেরোদের সম্পর্কে র দরুন এবং তাঁর আরও অনেক খারাপ কাজের দরুন ইয়াহিয়া তাঁর দোষ দেখিয়ে দিয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু যোহন সামন্তরাজ হেরোদকে তাঁর ভ্রাতৃবধূ হেরোদিয়া সংক্রান্ত ব্যাপারে এবং অন্যান্য দুষ্কর্মের জন্য ভর্ৎসনা করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শাসনকর্তা হেরোদ তাঁর ভাইয়ের স্ত্রী হেরোদিযাকে বিয়ে করেছিলেন, এরজন্য এবং এছাড়াও তাঁর আরো অনেক অন্যায় কাজের জন্য যোহন হেরোদকে তিরস্কার করলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু হেরোদ রাজা নিজের ভাইয়ের স্ত্রী হেরোদিয়াকে বিয়ে করার ও অন্যান্য দুষ্কর্ম করার জন্য বাপ্তিষ্মদাতা যোহন তাঁর নিন্দা করলেন,