Luke 3:2 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন হানন ও কায়াফা মহা-ইমাম ছিলেন। ঠিক এই সময়ে আল্লাহ্‌র কালাম মরুভূমিতে জাকারিয়ার পুত্র ইয়াহিয়ার কাছে নাজেল হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং হানন ও কায়াফা ছিলেন মহাযাজক, সেই সময় সখরিয়ের পুত্র যোহনের কাছে মরুপ্রান্তরে ঈশ্বরের বাক্য উপস্থিত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন হানন ও কায়াফার মহাযাজকত্ব কালে ঈশ্বরের বাণী প্রান্তরে সখরিয়ের পুত্র যোহনের নিকটে উপস্থিত হইল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
হামন ও কাযাফা ছিলেন ইহুদীদের মহাযাজক৷ সেই সময় প্রান্তরের মধ্যে সখরিয়র পুত্র য়োহনের কাছে ঈশ্বরের আদেশ এল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন হানন ও কায়াফার মহাযাজকদের সময় ঈশ্বরের এই বাণী মরুভূমিতে সখরিয়ের পুত্র যোহনের কাছে উপস্থিত হল ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন হানন ও কায়াফার মহাযাজকত্ব কালে ঈশ্বরের বাণী প্রান্তরে সখরিয়ের পুত্র যোহনের নিকটে উপস্থিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর হানন ও কাইয়াফা ছিলেন যিহূদীদের মহাপুরোহিত। ঠিক এই সময়ে ঈশ্বর মরু- এলাকায় সখরিয়ের পুত্র যোহনের কাছে তাঁর বাক্য প্রকাশ করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর হানন ও কাইয়াফা ছিলেন ইহুদীদের মহা-ইমাম। ঠিক এই সময়ে আল্লাহ্‌ মরুভূমিতে জাকারিয়ার পুত্র ইয়াহিয়ার উপর তাঁর কালাম নাজেল করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হানন ও কায়াফা ছিলেন পুরোহিত প্রধান। সেই সময় প্রান্তরে সখরিযের পুত্র যোহন ঈশ্বরের প্রত্যাদেশ পেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হানন ও কায়াফা ছিলেন ইহুদীদের মহাযাজক৷ সেই সময় প্রান্তরের মধ্যে সখরিয়র পুত্র যোহনের কাছে ঈশ্বরের আদেশ এল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন হানন ও কায়াফার মহাযাজকদের দিন ঈশ্বরের এই বাণী মরূপ্রান্তে সখরিয়ের পুত্র যোহনের কাছে উপস্থিত হল।