Luke 3:23 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ঈসা নিজে যখন কাজ আরম্ভ করেন, তখন প্রায় ত্রিশ বছর বয়স্ক ছিলেন; তিনি (যেমন ধরা হত) ইউসুফের পুত্র— ইনি আলীর পুত্র,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে যীশুর বয়স যখন প্রায় ত্রিশ বছর, তিনি তাঁর পরিচর্যা কাজ শুরু করলেন। লোকেরা যেমন মনে করত, যীশু ছিলেন যোষেফের পুত্র, যোষেফ ছিলেন, এলির পুত্র,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যীশু নিজে, যখন তিনি কার্য্য আরম্ভ করেন, কমবেশ ত্রিশ বৎসর বয়স্ক ছিলেন; তিনি, যেমন ধরা হইত, যোষেফের পুত্র—ইনি এলির পুত্র,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
প্রায় ত্রিশ বছর বয়সে যীশু তাঁর কাজ শুরু করেন৷ লোকেরা মনে করত তিনি য়োষেফেরই ছেলে৷ য়োষেফ হলেন এলির ছেলে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর যীশু নিজে, যখন কাজ করতে আরম্ভ করেন, তখন তাঁর বয়স প্রায় ত্রিশ বছর ছিল, তিনি (যেমন মনে করা হত) যোষেফের পুত্র, ইনি এলিয়র পুত্র,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যীশু নিজে, যখন তিনি কার্য আরম্ভ করেন, কমবেশ ত্রিশ বৎসর বয়স্ক ছিলেন; তিনি, যেমন ধরা হইত, যোষেফের পুত্র- ইনি এলির পুত্র,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রায় তিরিশ বছর বয়সে যীশু তাঁর কাজ শুরু করলেন। লোকে মনে করত তিনি যোষেফের ছেলে। যোষেফ এলির ছেলে;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রায় তিরিশ বছর বয়সে ঈসা তাঁর কাজ শুরু করলেন। লোকে মনে করত তিনি ইউসুফের ছেলে। ইউসুফ আলীর ছেলে;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশু যখন সেবাব্রতের কাজ আরম্ভ করলেন, তখন তাঁর বয়স ছিল প্রায় ত্রিশ বৎসর। লোকের ধারণা অনুযায়ী তিনি ছিলেন যোষেফের পুত্র, যোষেফ এলির পুত্র,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রায় ত্রিশ বছর বয়সে যীশু তাঁর কাজ শুরু করেন৷ লোকেরা মনে করত তিনি যোষেফেরই ছেলে৷ যোষেফ হলেন এলির ছেলে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যীশু নিজে, যখন কাজ করতে আরম্ভ করেন, তখন তাঁর বয়স প্রায় ত্রিশ বছর ছিল, তিনি (যেমন মনে করা হত) যোষেফের পুত্র, ইনি এলির পুত্র,