Luke 3:4 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেমন ইশাইয়া নবীর কিতাবে লেখা আছে, “মরুভূমিতে এক জনের কণ্ঠস্বর, সে ঘোষণা করছে, তোমরা প্রভুর পথ প্রস্তুত কর, তাঁর রাজপথগুলো সরল কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভাববাদী যিশাইয়ের বাক্য যেমন গ্রন্থে লেখা আছে: “মরুপ্রান্তরে একজনের কণ্ঠস্বর আহ্বান করছে, ‘তোমরা প্রভুর জন্য পথ প্রস্তুত করো, তাঁর জন্য রাজপথগুলি সরল করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেমন যিশাইয় ভাববাদীর বাক্য গ্রন্থে লিখিত আছে, “প্রান্তরে এক জনের রব, সে ঘোষণা করিতেছে, তোমরা প্রভুর পথ প্রস্তুত কর, তাঁহার রাজপথ সকল সরল কর।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ভাববাদী যিশাইয়র পুস্তকে য়েমন লেখা আছে: ‘প্রান্তরের মধ্যে একজনের কন্ঠস্বর ডেকে ডেকে বলছে, ‘প্রভুর জন্য পথ প্রস্তুত কর৷ তার জন্য চলার পথ সোজা কর৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যেমন যিশাইয় ভাববাদীর পুস্তকে লেখা আছে, “মরুভূমিতে একজনের কন্ঠস্বর, সে ঘোষণা করছে, তোমরা প্রভুর রাস্তা তৈরি কর, তাঁর রাজপথ সোজা কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেমন যিশাইয় ভাববাদীর বাক্য-গ্রন্থে লিখিত আছে, “প্রান্তরে একজনের রব, সে ঘোষণা করিতেছে, তোমরা প্রভুর পথ প্রস্তুত কর, তাঁহার রাজপথ সকল সরল কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নবী যিশাইয়ের বইয়ে যা লেখা আছে ঠিক সেইভাবে এই সব হল। লেখা আছে, “মরু-এলাকায় একজনের কন্ঠস্বর চিৎকার করে জানাচ্ছে, ‘তোমরা প্রভুর পথ ঠিক কর, তাঁর রাস্তা সোজা কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নবী ইশাইয়ার কিতাবে যা লেখা আছে ঠিক সেইভাবে এই সব হল। লেখা আছে, “মরুভূমিতে একজনের কন্ঠস্বর চিৎকার করে জানাচ্ছে, ‘তোমরা মাবুদের পথ ঠিক কর, তাঁর রাস্তা সোজা কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নবী যিশাইয়ের গ্রন্থে যেমন লেখা আছেঃ মরুপ্রান্তরে ধ্বনিত হচ্ছে একটি কণ্ঠস্বর, সে ঘোষণা করছেঃ তোমরা প্রভুর জন্য প্রস্তুত কর পথ, সুগম করে দাও তাঁর আগমনের সরণি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভাববাদী যিশাইয়র পুস্তকে যেমন লেখা আছে: “প্রান্তরের মধ্যে একজনের কন্ঠস্বর ডেকে ডেকে বলছে, ‘প্রভুর জন্য পথ প্রস্তুত কর৷ তার জন্য চলার পথ সোজা কর৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেমন যিশাইয় ভাববাদীর পুস্তকে লেখা আছে, “মরূপ্রান্তরে এক জনের কন্ঠস্বর, সে ঘোষণা করছে, তোমরা প্রভুর পথ তৈরী কর, তাঁর রাজপথ সোজা কর।