Luke 3:5 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রত্যেক উপত্যকা পরিপূর্ণ হবে, প্রত্যেক পর্বত ও উপপর্বত নিচু করা হবে, যা যা বাঁকা, সেসব সরল করা হবে, যা যা অসমান, সেসব সমান করা হবে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রত্যেক উপত্যকা ভরিয়ে তোলা হবে, প্রত্যেক পর্বত ও উপপর্বতকে নিচু করা হবে। বক্র পথগুলি সরল হবে, অমসৃণ স্থানগুলি সমতল হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রত্যেক উপত্যকা পরিপূরিত হইবে, প্রত্যেক পর্ব্বত ও উপর্ব্বত নিম্ন করা যাইবে, যাহা যাহা বক্র, সে সকল সরল করা যাইবে, যাহা যাহা অসমান, সে সকল সমান করা যাইবে,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সমস্ত উপত্যকা ভরাট কর, প্রতিটি পর্বত ও উপপর্বত সমান করতে হবে৷ আঁকা-বাঁকা পথ সোজা করতে হবে এবং এবড়ো-খেবড়ো পথ সমান করতে হবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
প্রত্যেক উপত্যকা পরিপূর্ণ হবে, প্রত্যেক পর্বত ও উপপর্বত সমান করা হবে, আঁকা বাঁকা রাস্তা সমান করা হবে, যা কিছু অসমান, সেসমস্তই সমান করা হবে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রত্যেক উপত্যকা পরিপূর্ণ হইবে, প্রত্যেক পর্বত ও উপপর্বত নিম্ন করা যাইবে, যাহা যাহা বক্র, সেই সকল সরল করা যাইবে, যাহা যাহা অসমান, সেই সকল সমান করা যাইবে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সমস্ত উপত্যকা ভরা হবে, পাহাড়-পর্বত সমান করা হবে। আঁকাবাঁকা পথ সোজা করা হবে, অসমান রাস্তা সমান করা হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সমস্ত উপত্যকা ভরা হবে, পাহাড়-পর্বত সমান করা হবে। আঁকাবাঁকা পথ সোজা করা হবে, অসমান রাস্তা সমান করা হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভরিয়ে দেওয়া হবে প্রত্যেকটি গিরিখাত, নত করা হবে সমস্ত গিরি-পর্বতের চূড়া, বক্র যা কিছু হয়ে যাবে সরল, বন্ধুর পথ হবে মসৃণ সমতল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সমস্ত উপত্যকা ভরাট কর, প্রতিটি পর্বত ও উপপর্বত সমান করতে হবে৷ আঁকা-বাঁকা পথ সোজা করতে হবে এবং এবড়ো-খেবড়ো পথ সমান করতে হবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রত্যেক উপত্যকা পরিপূর্ণ হবে, প্রত্যেক পর্বত ও উপপর্বত সমান করা হবে, এবড়ো খেবড়ো পথকে মসৃণ পথ করা হবে, যা কিছু আঁকা বাঁকা পথ, সে সমস্তই সোজা করা হবে,