Luke 3:7 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব যেসব লোক তাঁর দ্বারা বাপ্তিস্ম নিতে বের হয়ে আসল, তিনি তাদেরকে বললেন, হে সাপের বংশধরেরা, আগামী গজব থেকে পালিয়ে যেতে তোমাদেরকে কে চেতনা দিল?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে লোকেরা যোহনের কাছে বাপ্তিষ্ম নিতে এসেছিল, তিনি তাদের বললেন, “তোমরা বিষধর সাপের বংশ! সন্নিকট ক্রোধ থেকে পালিয়ে যেতে কে তোমাদের চেতনা দিল?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব যে সকল লোক তাঁহার দ্বারা বাপ্তাইজিত হইতে বাহির হইয়া আসিল, তিনি তাহাদিগকে কহিলেন, হে সর্পের বংশেরা, আগামী কোপ হইতে পলায়ন করিতে তোমাদিগকে কে চেতনা দিল?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন বাপ্তিস্ম নেবার জন্য অনেক লোক য়োহনের কাছে আসতে লাগল৷ তিনি তাদের বললেন, ‘হে সাপের বংশধরেরা! ঈশ্বরের কাছ থেকে য়ে ক্রোধ নেমে আসছে তা থেকে বাঁচার জন্য কে তোমাদের সতর্ক করে দিল?
Bengali 2017 (বাঙালি বাইবেল)
অতএব, যে সকল লোক তাঁর কাছে বাপ্তিস্ম নিতে বের হয়ে আসল, তিনি তাদের বললেন, “হে সাপের বংশরা, আগামী শাস্তির হাত থেকে পালাতে তোমাদেরকে কে সতর্ক করল?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব যে সকল লোক তাঁহার দ্বারা বাপ্তাইজিত হইতে বাহির হইয়া আসিল, তিনি তাহাদিগকে কহিলেন, হে সর্পের বংশেরা, আগামী কোপ হইতে পলায়ন করিতে তোমাদিগকে কে চেতনা দিল?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন বাপ্তিসম গ্রহণ করবার জন্য অনেক লোক যোহনের কাছে আসতে লাগল। যোহন তাদের বললেন, “সাপের বংশধরেরা! ঈশ্বরের যে শাস্তি নেমে আসছে তা থেকে পালিয়ে যাবার এই বুদ্ধি তোমাদের কে দিল?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন তরিকাবন্দী নেবার জন্য অনেক লোক ইয়াহিয়ার কাছে আসতে লাগল। ইয়াহিয়া তাদের বললেন, “সাপের বংশধরেরা! আল্লাহ্‌র যে গজব নেমে আসছে তা থেকে পালিয়ে যাবার এই বুদ্ধি তোমাদের কে দিল?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে জনতা তাঁর কাছে বাপ্তিষ্ম গ্রহণ করতে এসেছিল, তাদের ভর্ৎসনা করে যোহন বললেন, কালসাপের বংশ, ঈশ্বরের আসন্ন কোপ থেকে পালিয়ে যাওয়ার জন্য কে তোমাদের সতর্ক করে দিল?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন বাপ্তিস্ম নেবার জন্য অনেক লোক যোহনের কাছে আসতে লাগল৷ তিনি তাদের বললেন, “হে সাপের বংশধরেরা! ঈশ্বরের কাছ থেকে যে ক্রোধ নেমে আসছে তা থেকে বাঁচার জন্য কে তোমাদের সতর্ক করে দিল?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব, যে সকল লোক তাঁর কাছে বাপ্তিষ্ম নিতে বের হয়ে আসল, তিনি তাদের বললেন, “হে বিষধর সাপের বংশরা, আগামী শাস্তির হাত থেকে পালাতে তোমাদেরকে কে সতর্ক করল?