Luke 3:8 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব মন পরিবর্তনের উপযুক্ত ফলে ফলবান হও। মনে মনে বলতে আরম্ভ করো না যে, ইব্রাহিম আমাদের পিতা; কেননা আমি তোমাদেরকে বলছি, আল্লাহ্‌ এসব পাথর থেকে ইব্রাহিমের জন্য সন্তান উৎপন্ন করতে পারেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা এমন সব কাজ করো যেন তার দ্বারা বোঝা যায় যে তোমাদের মন পরিবর্তন হয়েছে। তোমরা মনে মনে এরকম বোলো না, ‘অব্রাহাম আমাদের পিতা।’ কারণ আমি তোমাদের বলছি, ঈশ্বর এই পাথরগুলি থেকেও অব্রাহামের জন্য সন্তান সৃষ্টি করতে পারেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব মনপরিবর্ত্তনের উপযুক্ত ফলে ফলবান্‌ হও; এবং মনে মনে বলিতে আরম্ভ করিও না যে, অব্রাহাম আমাদের পিতা; কেননা আমি তোমাদিগকে বলিতেছি, ঈশ্বর এই সকল পাথর হইতে অব্রাহামের জন্য সন্তান উৎপন্ন করিতে পারেন
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমরা য়ে মন ফিরিয়েছ তার ফল দেখাও৷ একথা বলতে শুরু করো না, য়ে ‘আরে অব্রাহাম তো আমাদের পিতৃপুরুষ’ কারণ আমি তোমাদের বলছি এই পাথরগুলো থেকে ঈশ্বর অব্রাহামের জন্য সন্তান উত্‌পন্ন করতে পারেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
অতএব মন পরিবর্তনের উপযুক্ত ফলে ফলবান হও এবং মনে মনে বলতে আরম্ভ করো না যে, অব্রাহাম আমাদের পিতা; কেননা আমি তোমাদের বলছি, ঈশ্বর এ-সব পাথর থেকেও অব্রাহামের জন্য সন্তান উৎপন্ন করতে পারেন ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব মন পরিবর্তনের উপযুক্ত ফলে ফলবান হও; এবং মনে মনে বলিতে আরম্ভ করিও না যে, অব্রাহাম আমাদের পিতা; কেননা আমি তোমাদিগকে বলিতেছি, ঈশ্বর এই সকল পাথর হইতে অব্রাহামের জন্য সন্তান উৎপন্ন করিতে পারেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা যে পাপ থেকে মন ফিরিয়েছ তার উপযুক্ত ফল তোমাদের জীবনে দেখাও। নিজেদের মনে ভেবো না যে, তোমরা অব্রাহামের বংশের লোক। আমি তোমাদের বলছি, এই পাথরগুলো থেকে ঈশ্বর অব্রাহামের বংশধর তৈরী করতে পারেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা যে তওবা করেছ তার উপযুক্ত ফল তোমাদের জীবনে দেখাও। নিজেদের মনে ভেবো না যে, তোমরা ইব্রাহিমের বংশের লোক। আমি তোমাদের বলছি, এই পাথরগুলো থেকে আল্লাহ্‌ ইব্রাহিমের বংশধর তৈরী করতে পারেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি তাই হয় তাহলে এমন আচরণ কর যাতে প্রমাণিত হয় যে তোমাদের হৃদয় পরিবর্তিত হয়েছে। ভেবো না যে, ‘অব্রাহাম আমাদের পিতা’ —এ কথা বলে তোমরা রেহাই পাবে। কারণ আমি তোমাদের বলছি যে, এই সমস্ত পাথর থেকেও ঈশ্বর অব্রাহামের বংশধর উৎপন্ন করতে পারেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা যে মন ফিরিয়েছ তার ফল দেখাও৷ একথা বলতে শুরু করো না, যে ‘আরে অব্রাহাম তো আমাদের পিতৃপুরুষ’ কারণ আমি তোমাদের বলছি এই পাথরগুলো থেকে ঈশ্বর অব্রাহামের জন্য সন্তান উত্পন্ন করতে পারেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব মন পরিবর্তনের উপযুক্ত ফলে ফলবান হও এবং নিজেদের মধ্যে বলতে আরম্ভ করো না যে, অব্রাহাম আমাদের পিতা; কারণ আমি তোমাদের বলছি, ঈশ্বর এসব পাথর থেকেও অব্রাহামের জন্য সন্তান উৎপন্ন করতে পারেন।