Luke 4:1 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঈসা পাক-রূহে পূর্ণ হয়ে জর্ডান নদী থেকে ফিরে আসলেন এবং চল্লিশ দিন পর্যন্ত সেই রূহের আবেশে মরুভূমির মধ্যে চালিত হলেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যীশু পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে জর্ডন নদী থেকে ফিরে এলেন এবং পবিত্র আত্মার দ্বারা চালিত হয়ে মরুপ্রান্তরে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
[1] যীশু পবিত্র আত্মায় পূর্ণ হইয়া যর্দ্দন হইতে ফিরিয়া আসিলেন, এবং চল্লিশ দিন পর্য্যন্ত সেই আত্মার আবেশে প্রান্তর মধ্যে চালিত হইলেন,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এরপর যীশু পবিত্র আত্মায় পূর্ণ হয়ে যর্দন নদী থেকে ফিরে এলেন: আর আত্মার পরিচালনায় প্রান্তরের মধ্যে গেলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যীশু পবিত্র আত্মায় পূর্ণ হয়ে, যর্দন নদী থেকে ফিরে এলেন এবং চল্লিশ দিন পর্যন্ত সেই আত্মার অবেশে মরুভূমিতে পরিচালিত হলেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যীশু পবিত্র আত্মায় পূর্ণ হইয়া যর্দন হইতে ফিরিয়া আসিলেন, এবং চল্লিশ দিন পর্যন্ত সেই আত্মার আবেশে প্রান্তরের মধ্যে চালিত হইলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু পবিত্র আত্মাতে পূর্ণ হয়ে যর্দন নদী থেকে চলে গেলেন। পবিত্র আত্মার পরিচালনায় তিনি চল্লিশ দিন ধরে মরু-এলাকায় ঘুরে বেড়াতে লাগলেন। সেই সময় শয়তান তাঁকে লোভ দেখিয়ে পাপে ফেলবার চেষ্টা করতে থাকল। এই চল্লিশ দিন যীশু কিছুই খান নি; সেইজন্য এই দিনগুলো কেটে যাবার পর তাঁর খিদে পেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা পাক-রূহে পূর্ণ হয়ে জর্ডান নদী থেকে চলে গেলেন। পাক-রূহের পরিচালনায় তিনি চল্লিশ দিন ধরে মরুভূমিতে ঘুরে বেড়াতে লাগলেন। সেই সময় ইবলিস তাঁকে লোভ দেখিয়ে গুনাহে ফেলবার চেষ্টা করতে থাকল। এই চল্লিশ দিন ঈসা কিছুই খান নি; সেইজন্য এই দিনগুলো কেটে যাবার পর তাঁর খিদে পেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশু পবিত্র আত্মায় আবিষ্ট হয়ে জর্ডন থেকে পিরে এলেন এবং পবিত্র আত্মার পরিচালনায়
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর যীশু পবিত্র আত্মায় পূর্ণ হয়ে যর্দন নদী থেকে ফিরে এলেন: আর আত্মার পরিচালনায় প্রান্তরের মধ্যে গেলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যীশু পবিত্র আত্মায় পূর্ণ হয়ে, যর্দ্দন নদী থেকে ফিরে এলেন এবং চল্লিশ দিন পর্যন্ত সেই আত্মার আবেশে মরূপ্রান্তে পরিচালিত হলেন,