Luke 4:13 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সমস্ত পরীক্ষা শেষ করে শয়তান কিছুকালের জন্য তাঁর কাছ থেকে চলে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রলোভনের সমস্ত কৌশল ব্যর্থ হলে দিয়াবল কিছুকালের জন্য যীশুকে ছেড়ে চলে গেল, এবং পরবর্তী সুযোগের অপেক্ষায় রইল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সমস্ত পরীক্ষা সমাপন করিয়া দিয়াবল কিয়ৎকালের জন্য তাঁহার নিকট হইতে চলিয়া গেল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এইভাবে দিযাবল তাঁকে সমস্ত রকমের প্রলোভনে ফেলার চেষ্টা করে, আরো ভাল সুয়োগের অপেক্ষায় যীশুকে ছেড়ে চলে গেল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর সমস্ত পরীক্ষার পর শয়তান সুবিধাজনক সময়ের অপেক্ষার জন্য কিছুদিনের জন্য তাঁর কাছ থেকে চলে গেল ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সমস্ত পরীক্ষা সমাপন করিয়া দিয়াবল কিয়ৎকালের জন্য তাঁহার নিকট হইতে চলিয়া গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সমস্ত রকম লোভ দেখানো শেষ করে শয়তান অল্প সময়ের জন্য যীশুর কাছ থেকে চলে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সমস্ত রকম লোভ দেখানো শেষ করে ইবলিস অল্প সময়ের জন্য ঈসার কাছ থেকে চলে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রলোভনের সমস্ত কৌশল ব্যর্থ হলে শয়তান কিছুকালের জন্য তাঁকে ছেড়ে চলে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এইভাবে দিয়াবল তাঁকে সমস্ত রকমের প্রলোভনে ফেলার চেষ্টা করে, আরো ভাল সুযোগের অপেক্ষায় যীশুকে ছেড়ে চলে গেল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সমস্ত পরীক্ষার পর শয়তান সুবিধাজনক দিনের অপেক্ষার জন্য কিছুদিনের র জন্য তাঁর কাছ থেকে চলে গেল।