Luke 4:14 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ঈসা পাক-রূহের শক্তিতে পূর্ণ হয়ে গালীলে ফিরে গেলেন এবং তাঁর কীর্তি চারদিকের সমস্ত অঞ্চলে ছড়িয়ে পড়লো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে আত্মার পরাক্রমে যীশু গালীলে প্রত্যাবর্তন করলেন। সমস্ত গ্রামাঞ্চলে তাঁর কথা ছড়িয়ে পড়ল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যীশু আত্মার পরাক্রমে গালীলে ফিরিয়া গেলেন, এবং তাঁহার কীর্ত্তি চারিদিকের সমুদয় অঞ্চলে ব্যাপিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশু পবিত্র আত্মার পরিচালনায় গালীলে ফিরে গেলে ঐ সংবাদ সেই অঞ্চলের সব জায়গায় ছড়িয়ে পড়ল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন যীশু আত্মার পরাক্রমে গালীলে ফিরে গেলেন এবং তাঁর কীর্তি সমস্ত অঞ্চলের চারিদিকে ছড়িয়ে পড়ল ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যীশু আত্মার পরাক্রমে গালীলে ফিরিয়া গেলেন, এবং তাঁহার কীর্তি চারিদিকের সমুদয় অঞ্চলে ব্যাপিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে যীশু পবিত্র আত্মার শক্তিতে পূর্ণ হয়ে গালীল প্রদেশে ফিরে গেলেন। যীশুর খবর সেই এলাকার সব জায়গায় ছড়িয়ে পড়ল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে ঈসা পাক-রূহের শক্তিতে পূর্ণ হয়ে গালীল প্রদেশে ফিরে গেলেন। ঈসার খবর সেই এলাকার সব জায়গায় ছড়িয়ে পড়ল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পবিত্র আত্মার শক্তিতে পরিচালিত হয়ে যীশু গালীলে ফিরে এলেন। সমস্ত দেশ জুড়ে তাঁর খ্যতি ছড়িয়ে পড়ল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশু পবিত্র আত্মার পরিচালনায় গালীলে ফিরে গেলে ঐ সংবাদ সেই অঞ্চলের সব জায়গায় ছড়িয়ে পড়ল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যীশু আত্মার পরাক্রমে গালীলে ফিরে গেলেন এবং তাঁর কীর্তি সমস্ত অঞ্চলের চারিদিকে ছড়িয়ে পড়ল।