Luke 4:17 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ইশাইয়া নবীর কিতাব তাঁর হাতে দেওয়া হল, আর তিনি কিতাবখানি খুলে সেই স্থান পেলেন যেখানে লেখা আছে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভাববাদী যিশাইয়ের পুঁথি তাঁর হাতে তুলে দেওয়া হল। পুঁথিটি খুলে তিনি সেই অংশটি দেখতে পেলেন, যেখানে লেখা আছে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যিশাইয় ভাববাদীর পুস্তক তাঁহার হস্তে সমর্পিত হইল, আর তিনি পুস্তকখানি খুলিয়া সেই স্থান পাইলেন, যেখানে লেখা আছে,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাঁর হাতে ভাববাদী যিশাইয়র লেখা পুস্তকটি দেওযা হল৷ তিনি পুস্তকটি খুলে সেই অংশটি পেলেন, য়েখানে লেখা আছে:
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন যিশাইয় ভাববাদীর পুস্তক তাঁর হাতে দেওয়া হল, আর পুস্তকটি খুলে তিনি সেই অংশটি পেলেন, যেখানে লেখা আছে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যিশাইয় ভাববাদীর পুস্তক তাঁহার হস্তে সমর্পিত হইল, আর তিনি পুস্তকখানি খুলিয়া সেই স্থান পাইলেন, যেখানে লেখা আছে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর হাতে নবী যিশাইয়ের লেখা বইখানা দেওয়া হল। গুটিয়ে-রাখা বইখানা খুলেই তিনি সেই জায়গাটা পেলেন যেখানে লেখা আছে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর হাতে নবী ইশাইয়ার লেখা কিতাবখানা দেওয়া হল। গুটিয়ে-রাখা কিতাবখানা খুলেই তিনি সেই জায়গাটা পেলেন যেখানে লেখা আছে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নবী যিশাইয়ের গ্রন্থ তাঁকে দেওয়া হল। গ্রন্থটি খুলে তিনি একটি জায়গা পেলেন, সেখানে লেখা ছিল:
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁর হাতে ভাববাদী যিশাইয়র লেখা পুস্তকটি দেওয়া হল৷ তিনি পুস্তকটি খুলে সেই অংশটি পেলেন, যেখানে লেখা আছে:
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যিশাইয় ভাববাদীর পুস্তক তাঁর হাতে দেওয়া হল, আর পুস্তকটি খুলে তিনি সেই অংশটি পেলেন, যেখানে লেখা আছে,