Luke 4:20 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি কিতাবখানি বন্ধ করে কর্মচারীর হাতে দিয়ে বসলেন। তাতে মজলিস-খানায় সকলের চোখ তাঁর প্রতি স্থির হয়ে রইলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর তিনি পুঁথিটি গুটিয়ে পরিচারকের হাতে ফেরত দিয়ে আসন গ্রহণ করলেন। সমাজভবনে সকলের দৃষ্টি তাঁর উপরে নিবদ্ধ হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি পুস্তকখানি বন্ধ করিয়া ভৃত্যের হস্তে দিয়া বসিলেন। তাহাতে সমাজ-গৃহে সকলের চক্ষু তাঁহার প্রতি স্থির হইয়া রহিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এরপর তিনি পুস্তকটি গুটিয়ে সেখানকার সহায়কদের হাতে দিয়ে বসলেন৷ সমাজ-গৃহে যাঁরা সে সময় ছিল, তাদের সকলের দৃষ্টি তাঁর ওপর গিয়ে পড়ল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে তিনি পুস্তকটিকে বন্ধ করে পরিচারিকার হাতে দিয়ে বসলেন । তাতে সমাজগৃহের সবাই একভাবে তাঁর দিকে তাকিয়ে থাকল ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি পুস্তকখানি বন্ধ করিয়া ভৃত্যের হস্তে দিয়া বসিলেন। তাহাতে সমাজ-গৃহে সকলের চক্ষু তাঁহার প্রতি স্থির হইয়া রহিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তিনি বইখানা আবার গুটিয়ে কর্মচারীর হাতে দিয়ে বসে পড়লেন। সমাজ-ঘরের প্রত্যেকটি লোকের চোখ তাঁর উপরে পড়ল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি কিতাবখানা আবার গুটিয়ে কর্মচারীর হাতে দিয়ে বসে পড়লেন। মজলিস-খানার প্রত্যেকটি লোকের চোখ তাঁর উপরে পড়ল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পাঠ শেষ করে তিনি গ্রন্থটি পরিচারকের হাতে দিয়ে আসন গ্রহণ করলেন। সমাজভবনে উপস্থিত সকলের দৃষ্টি তাঁর উপরে নিবদ্ধ হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর তিনি পুস্তকটি গুটিয়ে সেখানকার সহায়কদের হাতে দিয়ে বসলেন৷ সে সময় যারা সমাজ-গৃহে ছিল, তাদের সকলের দৃষ্টি তাঁর ওপর গিয়ে পড়ল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি পুস্তকটিকে বন্ধ করে পরিচারকের হাতে দিলেন এবং বসলেন। তাতে সমাজঘরের সবাই একভাবে তাঁর দিকে তাকিয়ে থাকল।