Luke 4:22 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে সকলে তাঁর বিষয়ে সাক্ষ্য দিল ও তাঁর মুখ থেকে বের হওয়া সুন্দর সুন্দর কথায় আশ্চর্য হল; আর বললো, এ কি ইউসুফের পুত্র নয়?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সকলেই তাঁর প্রশংসা করল। তাঁর মুখ থেকে বেরোনো অমৃতবাণী শুনে তারা চমৎকৃত হল। তারা প্রশ্ন করল, “এ কি যোষেফের পুত্র নয়?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে সকলে তাঁহার বিষয়ে সাক্ষ্য দিল, ও তাঁহার মুখনির্গত মধুর বাক্যে আশ্চর্য্য বোধ করিল; আর কহিল, এ কি যোষেফের পুত্র নহে?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সকলেই তাঁর খুব প্রশংসা করল, তাঁর মুখে অপূর্ব সব কথা শুনে তারা আশ্চর্য হয়ে গেল৷ তারা বলল, ‘এ কি য়োষেফের ছেলে নয়?’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাতে সবাই তাঁর বিষয়ে সাক্ষ্য দিল ও তাঁর মুখের সুন্দর কথায় তারা আশ্চর্য হল, আর বলল, “এ কি যোষেফের ছেলে না?”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে সকলে তাঁহার বিষয়ে সাক্ষ্য দিল, ও তাঁহার মুখনির্গত মধুর বাক্যে আশ্চর্য বোধ করিল; আর কহিল, এ কি যোষেফের পুত্র নহে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকেরা সবাই তাঁর প্রশংসা করল এবং তাঁর মুখে এই সব সুন্দর সুন্দর কথা শুনে আশ্চর্য হল। তারা বলল, “এ কি যোষেফের ছেলে নয়?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকেরা সবাই তাঁর প্রশংসা করল এবং তাঁর মুখে এই সব সুন্দর সুন্দর কথা শুনে আশ্চর্য হল। তারা বলল, “এ কি ইউসুফের ছেলে নয়?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সকলে তাঁর কথা শুনে প্রশংসা করতে লাগল এবং তাঁর মুখনিঃসৃত মধুর ভাষণে সকলে বিস্মিত হয়ে বলল, এ যোষেফের পুত্র না?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সকলেই তাঁর খুব প্রশংসা করল, তাঁর মুখে অপূর্ব সব কথা শুনে তারা আশ্চর্য্য হয়ে গেল৷ তারা বলল, “এ কি যোষেফের ছেলে নয়?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে সবাই তাঁর বিষয়ে সাক্ষ্য দিল ও তাঁর মুখের সুন্দর করুণাবিষ্ট কথায় তারা আশ্চর্য্য হল, আর বলল, “এ তো যোষেফের ছেলে, তাই না কি?”