Luke 4:27 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আল-ইয়াসা নবীর সময়ে ইসরাইলের মধ্যে অনেক কুষ্ঠ রোগী ছিল, কিন্তু তাদের কেউই পাক-পবিত্র হয় নি, কেবল সিরিয়া দেশের নামান হয়েছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর ভাববাদী ইলীশায়ের কালে ইস্রায়েলে বহু কুষ্ঠরোগী ছিল, তবুও সিরিয়া-নিবাসী নামান ছাড়া একজনও শুচিশুদ্ধ হয়নি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ইলীশায় ভাববাদীর সময়ে ইস্রায়েলের মধ্যে অনেক কুষ্ঠী ছিল, কিন্তু তাহাদের কেহই শুচীকৃত হয় নাই, কেবল সুরীয় নামান হইয়াছিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আবার ভাববাদী ইলীশায়ের সময়ে ইস্রায়েল দেশে অনেক কুষ্ঠরোগী ছিল, কিন্তু তাদের কেউ সুস্থ হয় নি, কেবল সুরীয় নামান সুস্থ হয়েছিল৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর ইলীশায় ভাববাদীর সময়ে ইস্রায়েলের মধ্যে অনেকে কুষ্ঠ রোগী ছিল, কিন্তু তাদের কেউই শুচীকৃত হয় নি, কেবল সুরীয় দেশের নামান হয়ে ছিল ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ইলীশায় ভাববাদীর সময়ে ইস্রায়েলের মধ্যে অনেক কুষ্ঠরোগী ছিল, কিন্তু তাহাদের কেহই শুচিকৃত হয় নাই, কেবল সূরীয় নামান হইয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নবী ইলীশায়ের সময়ে ইস্রায়েল দেশে অনেক চর্মরোগী ছিল, কিন্তু তাদের কাউকে সুস্থ করা হয় নি, কেবল সিরিয়া দেশের নামানকেই সুস্থ করা হয়েছিল।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নবী আল-ইয়াসার সময়ে ইসরাইল দেশে অনেক চর্মরোগী ছিল, কিন্তু তাদের কাউকে সুস্থ করা হয় নি, কেবল সিরিয়া দেশের নামানকেই সুস্থ করা হয়েছিল।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নবী ইলীশায়ের সময়ে ইসরায়েলের মধ্যে অনেক কুষ্ঠরোগীই ছিল কি্তু একমাত্র সিরিয়া নিবাসী নামান ছাড়া আর কেউ শুচি হয়নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আবার ভাববাদী ইলীশায়ের সময়ে ইস্রায়েল দেশে অনেক কুষ্ঠরোগী ছিল, কিন্তু তাদের কেউ সুস্থ হয় নি, কেবল সুরীয় নামান সুস্থ হয়েছিল৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ইলীশায় ভাববাদীর দিনের ইস্রায়েলের মধ্যে অনেকে কুষ্ঠরোগী ছিল, কিন্তু তাদের কেউই শুচি হয়নি, কেবল সুরীয় দেশের নামান হয়েছিল।