Luke 4:36 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন সকলে চমৎকৃত হল এবং পরসপর বলাবলি করতে লাগল, এ কেমন কথা? ইনি ক্ষমতায় ও পরাক্রমে নাপাক রূহ্দেরকে হুকুম করেন, আর তারা বের হয়ে যায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লোকেরা চমৎকৃত হয়ে পরস্পর বলাবলি করল, “এ কেমন শিক্ষা! কর্তৃত্ব ও পরাক্রমের সঙ্গে ইনি মন্দ-আত্মাদের আদেশ দেন, আর তারা বেরিয়ে আসে!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সকলে চমৎকৃত হইল, এবং পরস্পর বলাবলি করিতে লাগিল, এ কেমন কথা? ইনি ক্ষমতায় ও পরাক্রমে অশুচি আত্মাদিগকে আজ্ঞা করেন, আর তাহারা বাহির হইয়া যায়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এই দেখে লোকেরা অবাক হয়ে নিজেদের মধ্যে বলাবলি করতে লাগল, ‘এর মানে কি? সম্পূর্ণ ক্ষমতা ও কর্ত্তৃত্বের সঙ্গে তিনি অশুচি আত্মাদের হুকুম করেন আর তারা বের হয়ে যায়৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন সবাই খুবই আশ্চর্য হল এবং নিজেদের মধ্যে আলোচনা করতে লাগল, এ কেমন কথা? ইনি ক্ষমতায় ও পরাক্রমে মন্দ আত্মাদের আদেশ করেন, আর তারা বের হয়ে যায় ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার কোন হানি করিল না। তখন সকলে চমৎকৃত হইল, এবং পরস্পর বলাবলি করিতে লাগিল, এ কেমন কথা? ইনি ক্ষমতায় ও পরাক্রমে অশুচি আত্মাদিগকে আজ্ঞা করেন, আর তাহারা বাহির হইয়া যায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এতে সবাই আশ্চর্য হয়ে নিজেদের মধ্যে বলাবলি করতে লাগল, “এ কেমন কথা! অধিকার ও ক্ষমতা নিয়ে তিনি মন্দ আত্মাদের আদেশ দেন আর তারা বের হয়ে যায়!”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এতে সবাই আশ্চর্য হয়ে নিজেদের মধ্যে বলাবলি করতে লাগল, “এ কেমন কথা! অধিকার ও ক্ষমতা নিয়ে তিনি ভূতদের হুকুম দেন আর তারা বের হয়ে যায়!”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই দেখে সকলে বিস্ময়ে বিমূড় হয়ে বলাবলি করতে লাগল, এ আবার কোন ধরণের কথা? কর্তৃত্ব ও পরাক্রমে এই ব্যক্তি অপদেবতাদের আদেশ দিলেন, আর তারা বেরিয়ে এল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই দেখে লোকেরা অবাক হয়ে নিজেদের মধ্যে বলাবলি করতে লাগল, “এর মানে কি? সম্পূর্ণ ক্ষমতা ও কর্ত্তৃত্বের সঙ্গে তিনি অশুচি আত্মাদের হুকুম করেন আর তারা বের হয়ে যায়৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সবাই খুবই আশ্চর্য্য হল এবং নিজেদের মধ্যে আলোচনা করতে লাগল, এ কেমন কথা? ইনি ক্ষমতায় ও পরাক্রমে মন্দ আত্মাদের আদেশ করেন, আর তারা বের হয়ে যায়।