Luke 4:41 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর অনেক লোকের মধ্য থেকে বদ-রূহ্ও বের হয়ে গেল, তারা চিৎকার করে বললো, আপনি আল্লাহ্র পুত্র; কিন্তু তিনি তাদেরকে ধমক্ দিলেন, কথা বলতে দিলেন না, কারণ তারা জানত যে, তিনিই সেই মসীহ্।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এছাড়াও বহু জনের মধ্য থেকে দুষ্টাত্মারা বেরিয়ে এসে চিৎকার করতে লাগল, “আপনিই সেই ঈশ্বরের পুত্র!” কিন্তু তিনি তাদের ধমক দিলেন, তাদের কথা বলার অনুমতি দিলেন না, কারণ তিনি যে মশীহ, তা তারা জানত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর অনেক লোক হইতে ভূতও বাহির হইল, তাহারা চিৎকার করিয়া কহিল, আপনি ঈশ্বরের পুত্র; কিন্তু তিনি তাহাদিগকে ধমক্ দিয়া কথা কহিতে দিলেন না, কারণ তাহারা জানিত যে তিনিই সেই খ্রীষ্ট।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাদের অনেকের মধ্যে থেকে ভূত বের হয়ে এল৷ তারা চিত্কার করে বলতে লাগল, ‘আপনি ঈশ্বরের পুত্র৷’ কিন্তু তিনি তাদের ধমক দিলেন, তাদের কথা বলতে দিলেন না, কারণ তারা জানত য়ে তিনিই সেই খ্রীষ্ট৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর অনেক লোকের মধ্যে থেকে ভূত বের হল, ভূতেরা চীৎকার করে বলল, “আপনি ঈশ্বরের পুত্র”, কিন্তু তিনি তাদের ধমক দিয়ে কথা বলতে দিলেন না, কারণ ভূতেরা জানত যে তিনিই সেই খ্রীষ্ট ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর অনেক লোক হইতে ভূতও বাহির হইল, তাহারা চিৎকার করিয়া কহিল, আপনি ঈশ্বরের পুত্র; কিন্তু তিনি তাহাদিগকে ধমক্ দিয়া কথা কহিতে দিলেন না, কারণ তাহারা জানিত যে তিনিই সেই খ্রীষ্ট।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অনেক লোকের মধ্য থেকে মন্দ আত্মাও বের হয়ে গেল। সেই মন্দ আত্মাগুলো চিৎকার করে বলল, “আপনি ঈশ্বরের পুত্র।” তিনি যে মশীহ তা তারা জানত। এইজন্য তিনি ধমক দিয়ে তাদের মুখ বন্ধ করে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অনেক লোকের মধ্য থেকে ভূতও বের হয়ে গেল। সেই ভূতগুলো চিৎকার করে বলল, “আপনি ইব্নুল্লাহ্।” তিনি যে মসীহ্ তা তারা জানত। এইজন্য তিনি ধমক দিয়ে তাদের মুখ বন্ধ করে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অনেকের মধ্যে থেকে অপদেবতা বেরিয়ে এসে চীৎকার করতে লাগল, ‘আপনি ঈশ্বরের পুত্র’, তিনি তাদের ধমক দিয়ে চুপ করিয়ে দিলেন, কারণ তারা জানত যে তিনি মশীহ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাদের অনেকের মধ্যে থেকে ভূত বের হয়ে এল৷ তারা চিৎকার করে বলতে লাগল, “আপনি ঈশ্বরের পুত্র৷” কিন্তু তিনি তাদের ধমক দিলেন, তাদের কথা বলতে দিলেন না, কারণ তারা জানতযে তিনিই সেই খ্রীষ্ট৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর অনেক লোকের মধ্যে থেকে ভূত বের হল, ভূতেরা চীৎকার করে বলল, “আপনি ঈশ্বরের পুত্র,” কিন্তু তিনি তাদের ধমক দিয়ে কথা বলতে দিলেন না, কারণ ভূতেরা জানত যে তিনিই সেই খ্রীষ্ট।