Luke 4:8 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
জবাবে ঈসা তাকে বললেন, লেখা আছে, “তোমার আল্লাহ্ প্রভুকেই সেজ্দা করবে, কেবল তাঁরই এবাদত করবে”।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যীশু উত্তর দিলেন, “এরকম লেখা আছে, ‘তুমি তোমার ঈশ্বর প্রভুরই আরাধনা করবে, কেবলমাত্র তাঁরই সেবা করবে।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যীশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, লেখা আছে, “তোমার ঈশ্বর প্রভুকেই প্রণাম করিবে, কেবল তাঁহারই আরাধনা করিবে”।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এর উত্তরে যীশু তাকে বললেন, ‘শাস্ত্রে লেখা আছে: ‘তুমি কেবল তোমার প্রভু ঈশ্বরকেই উপাসনা করবে, কেবল তাঁরই সেবা করবে!’দ্বিতীয় বিবরণ 6:13
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যীশু এর উত্তরে তাকে বললেন, “লেখা আছে, তোমার ঈশ্বর প্রভুকেই প্রণাম করবে, কেবল তাঁরই আরাধনা করবে ।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যীশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, লেখা আছে, “তোমার ঈশ্বর প্রভুকেই প্রণাম করিবে, কেবল তাঁহারই আরাধনা করিবে”।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু তাকে উত্তর দিলেন, “পবিত্র শাস্ত্রে লেখা আছে, ‘তুমি তোমার প্রভু ঈশ্বরকেই ভক্তি করবে, কেবল তাঁরই সেবা করবে।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা তাকে জবাব দিলেন, “পাক-কিতাবে লেখা আছে, ‘তুমি তোমার মাবুদ আল্লাহ্কেই ভয় করবে, কেবল তাঁরই এবাদত করবে।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশু উত্তর দিলেন, শাস্ত্রে লেখা আছে, ‘তুমি কেবল তোমার ঈশ্বর প্রভুকেই প্রণাম করবে, কেবল তাঁরই সেবা করবে’।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এর উত্তরে যীশু তাকে বললেন, “শাস্ত্রে লেখা আছে: ‘তুমি কেবল তোমার প্রভু ঈশ্বরকেই উপাসনা করবে, কেবল তাঁরই সেবা করবে!’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যীশু এর উত্তরে তাকে বললেন, “লেখা আছে, তোমার ঈশ্বর প্রভুকেই প্রণাম করবে, কেবল তাঁরই আরাধনা করবে।”